Monday , 1 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী বিখ্যাত অনুসন্ধানী সাংবাদিক জন পিলজার আর নেই

প্রতিবেদক
Newsdesk
January 1, 2024 1:51 pm


আন্তর্জাতিক ডেস্ক :

মুক্তিযুদ্ধের সময় যেসব বিদেশি সাংবাদিক নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকে বাংলাদেশের প্রকৃত চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরেছেন, তাদের একজন জন পিলজার। ৮৪ বছর বয়সী এই বিখ্যাত অনুসন্ধানী সাংবাদিক গত শনিবার লন্ডনে মারা গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জন পিলজারের পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। অস্ট্রেলীয় বংশোদ্ভূত এই সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতার পরিবার তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছে, জন পিলজারের পরিবার গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, তিনি গত ৩০ ডিসেম্বর ৮৪ বছর বয়সে মারা গেছেন।

জন পিলজারের পরিবারের পক্ষ বলা হয়েছে, আমরা বিশ্বাস করি, তার সাংবাদিকতা ও প্রামাণ্য চিত্রকর্ম বিশ্বজুড়ে সমাদৃত হবে। কিন্তু আমাদের পরিবারের কাছে তিনি একজন দারুণ বাবা, দাদা এবং সঙ্গী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।

অস্ট্রেলিয়ায় জন্ম নিলেও জন পিলজার জীবনের বেশির ভাগ সময়ই কাটিয়েছেন লন্ডনে। তিনি শুরু থেকেই পশ্চিমা বিশ্বের পররাষ্ট্রনীতি ও আদিবাসী লোকজনের ওপর সংখ্যাগরিষ্ঠদের আচরণ নিয়ে বরাবরই সোচ্চার ছিলেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকায় থেকে সংবাদ সংগ্রহ করেছেন।

এছাড়া তিনি ভিয়েতনাম যুদ্ধ, কম্বোডিয়ার যুদ্ধ, বায়াফ্রাসহ বিভিন্ন সংঘাতের সংবাদ নিজে সরাসরি সংগ্রহ করেছেন। কর্মজীবনে তিনি রয়টার্স, ডেইলি মিররসহ ইংল্যান্ডের জনপ্রিয় টিভি চ্যানেল আইটিভিতে কাজ করেছেন। দুর্দান্ত সব প্রামাণ্যচিত্র নির্মাণের কারণে আন্তর্জাতিক খ্যাতি ও পুরস্কার জিতেছেন তিনি।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোনা প্রেসক্লাব নির্বাচন : সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অপরাধচিত্রের জাহিদ হাসান

বিনা সুদে লাখ টাকা ঋণ, অহিংস গণঅভ্যুত্থান আহ্বায়ক মোস্তফা আটক

জাতিসংঘের সামনে বৈরী আবহাওয়ায় একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মনোহরখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দুর্নীতির লাগাম টানতে না পারলে মানুষের ভাগ্য বদলাবে না: তারেক রহমান

সালমান শাহ হত্যার বিচার দ্রুত কার্যকরের দাবি

ঈদযাত্রা: ট্রেনের ২৫ মের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের পর সমর্থকদের মারামারি, আটক কয়েকজন

ঘোষণাপত্রের পর নির্বাচন বানচালের নতুন আভাস পাওয়া যাচ্ছে: গয়েশ্বর

৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান