Monday , 9 February 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

জনগণ এবারও বিএনপিতে আস্থা রাখবে: আমীর খসরু

প্রতিবেদক
Newsdesk
February 9, 2026 8:32 pm

 চট্টগ্রাম প্রতিনিধি : 

নির্বাচনে জনগণ আবারও বিএনপির ওপর আস্থা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ সোমবার চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, স্বাধীনতার পর থেকে দেশের যেকোনো কঠিন সময় ও ক্রান্তিলগ্নে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে। কারণ, বিএনপি বারবার প্রমাণ করেছে—এই দলটি সংকট থেকে দেশকে উত্তরণের সক্ষমতা রাখে। তিনি বলেন, আগামীর বাংলাদেশে উত্তরণ, গণতন্ত্রে ফেরত যাওয়া এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের যে চিন্তাভাবনা, তা একমাত্র বিএনপির মাধ্যমেই সম্ভব। সে কারণে এবারের নির্বাচনে জনগণের সেই আস্থার প্রতিফলন ফলাফলে দেখা যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচন নিয়ে নানা অজুহাতে প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে নির্বাচনি কার্যক্রমে অংশ নিচ্ছে। জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়, নির্বাচিত সংসদ ও দায়বদ্ধ সরকার দেখতে চায়। মানুষ তাদের মালিকানা ফিরে পেতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি ক্ষমতায় এলে চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়নের মাধ্যমে একটি লজিস্টিক হাবে রূপান্তর করা হবে জানিয়ে আমীর খসরু বলেন, বন্দর ও ইপিজেডকে কেন্দ্র করে সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হবে।

আমীর খসরু নির্বাচনি এলাকার জন্য ১১ টি পরিকল্পনা তুলে ধরে বলেন, নির্বাচিত হলে স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু, নগর বিএনপির আহ্বায়ক নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া ৭ দিনের রিমান্ডে

৬০ কোটি রুপি প্রতারণা মামলায় শিল্পাকে সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

মিথ্যা ও অপতথ্যের বিরুদ্ধে সাইবার জগতে যুদ্ধ করতে হবে: মির্জা ফখরুল

সাদিক অ্যাগ্রোর ইমরানসহ ৭ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

বেড়েছে গরুর মাংসের দাম, সবজিতে স্বস্তি

যুবদল সভাপতি টুকুর নির্দেশনায় রেললাইন কাটা হয়েছিল: সিটিটিসি

লাইফ সাপোর্টে কাজী নজরুল ইসলামের নাতি বাবুল

গোপালগঞ্জে চলছে যৌথবাহিনীর অভিযান, আটক ২০

এক্সপ্রেসওয়ের এফডিসি অংশ রাজধানীবাসীর জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার: কাদের

সোশ্যাল মিডিয়ায় নির্বাচন নিয়ে পোস্ট-মন্তব্য করতে পারবেন না পুলিশ সদস্যরা: সিআইডি প্রধান