Saturday , 4 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সিলেট সীমান্তে ১ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

প্রতিবেদক
Newsdesk
January 4, 2025 4:50 pm

সিলেট প্রতিনিধি :

সিলেটের বিভিন্ন সীমান্তে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৪ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী মিনাটিলা, কালাইরাগ, গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি, নোয়াকোট, দমদমিয়া, কালাসাদেক, শ্রীপুর, বাংলাবাজার, লাফার্জ, প্রতাপপুরসহ বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি জওয়ানরা রাতভর অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ শাড়ি, চিনি, কম্বল, গরু, বিয়ার জব্দ করা হয়েছে।

একই অভিযানে বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, পাথর, শিং মাছ উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালানীতে ব্যবহৃত পিকআপ ও ট্রাক জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮ লাখ ৯৭ হাজার ৫০ টাকা বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকাগুলোতে অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্য জব্দ করে বিজিবির জওয়ানরা। জব্দকৃত মালামালের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ফার্মগেটে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্ৰেফতার

যশোরে প্রধানমন্ত্রীর জনসভা ২৪ নভেম্বর

যশোরে প্রধানমন্ত্রীর জনসভা ২৪ নভেম্বর

রাষ্ট্র পুনর্গঠনে পিছিয়ে গেলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে: তারেক রহমান

আ.লীগ ও ভারত নির্বাচন পেছানোর চেষ্টা করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির সব স্বপ্নই দুঃস্বপ্নে পরিণত হয়েছে: ওবায়দুল কাদের

সংকটাপন্ন হচ্ছে পরিবেশ: কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জে চলছে পাহাড় কাটার মহোৎসব

শিক্ষার্থীদের প্রশংসিত কাজ

প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ একটি জগাখিচুড়ি আইন: টিআইবি

সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াতের

দেশ চালাবে তরুণরা, পেছন থেকে শক্তি জোগাব আমরা: জামায়াত আমির