Tuesday , 17 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

১৭ কারাগারে হামলা, এখনও পলাতক ৭০ জঙ্গি: কারা মহাপরিদর্শক

প্রতিবেদক
Newsdesk
September 17, 2024 8:53 pm

নিজস্ব প্রতিবেদক :

ছাত্র আন্দোলনের সময় দেশের অন্তত ১৭টি কারাগারে হামলা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রি. জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কারা অধিদফতরের বকশিবাজার কনফারেন্স রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এমন তথ্য জানান।

কারা মহাপরিদর্শক বলেন, আন্দোলনের সময় ১৭টি কারাগারে হামলা হয়েছে। এরমধ্যে ৮টি কারাগার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ৫টি কারাগার থেকে বন্দি পালিয়েছে।

তিনি আরও জানান, কারাগার থেকে জঙ্গি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৮ জন পালিয়ে গিয়েছিল। এরমধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি ছিল ৯ জন। এখন পর্যন্ত ৭০ জনের মতো বিচারাধীন জঙ্গি পলাতক রয়েছে বলেও জানান তিনি। এছাড়া খোয়া যাওয়া ৬৫টি অস্ত্র উদ্ধায় হয়েছে। এখনও ২৭টি অস্ত্রের হদিস মেলেনি বলে জানান তিনি।

আন্দোলনের সময় বিভিন্ন কারাগারে বিশৃঙ্খলায় ২৮২ জন কারারক্ষী আহত হয়েছেন বলেও জানান ব্রি. জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। কারাগারে হামলা ও বিশৃঙ্খলায় জড়িতদের খুঁজতে গোয়েন্দাদের সহায়তা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে আওয়ামী লীগ সরকারের ৩৭ জন এমপি-মন্ত্রীর মধ্যে ৯ জন ডিভিশন পেয়েছেন। অন্যরা আবেদন ও আদালতের আদেশ অনুযায়ী পাবেন বলেও জানান তিনি।

পরিবেশ উন্নত করার পাশাপাশি দেশের কারাগারগুলো সত্যিকারের সংশোধনাগার বানাতে কর্তৃপক্ষ কাজ করছে জানিয়ে তিনি বলেন, দেশে ৪২ হাজারের বেশি ধারণ ক্ষমতার কারাগারে বন্দি আছে ৫০ হাজারের বেশি। এ সমস্যা ছাড়াও কারাঅভ্যন্তরে মাদক, দুর্নীতি ও নানা অনিয়মরোধে কাজ চলছে বলেও জানান কারা মহাপরিদর্শক।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত