Saturday , 15 March 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নির্বাচন যাতে বিলম্ব হয়, সে জন্য উছিলা দেওয়া হচ্ছে: ড. মোশাররফ

প্রতিবেদক
Newsdesk
March 15, 2025 8:53 pm

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। জনগণের অধিকার বলতে ভোটের অধিকারকে আমরা বুঝি, কিন্তু ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে। যাতে নির্বাচন বিলম্ব হয়, সে জন্য উছিলা দেওয়া হচ্ছে।’

আজ শনিবার রাজধানীর এক হোটেলে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সংস্কার নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু সাত মাসেও তারা কোনো স্পষ্ট রূপরেখা ঘোষণা দিতে পারেনি অন্তর্বর্তী সরকার।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বিগত শেখ হাসিনার সরকার ১৫ বছরে দেশের সবকিছু ধ্বংস করে গেছে। সেটি মেরামতের দায়িত্ব নির্বাচিত সরকারের। সেজন্য অন্তর্বর্তী সরকারের উচিত হলো জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হোক। রোডম্যাপ ঘোষণা করা হোক। জনগণের নির্বাচিত সরকার তখন পতিত সরকারের ষড়যন্ত্র মোকাবিলা করবে।’

যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে অপ্রতিরোধ্য পাহাড় কাটা : অসাধু রেঞ্জ ও বিট কর্মকর্তার যোগসাজশে দখল হচ্ছে বনভূমি

নতুন কারিকুলাম বাস্তবায়নে সমন্বিত সহযোগিতা প্রয়োজন: মোস্তাফা জব্বার

অন্তর্বর্তী সরকারকে গুছিয়ে নেওয়ার সুযোগ দিতে হবে : জামায়াতের আমির

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ডিএমপিকে প্রস্তুতি নিতে বললেন আইজিপি

ভ্যাট অধ্যাদেশ প্রত্যাহার, টিসিবির ট্রাক সেল চালুর দাবি জাতীয় নাগরিক কমিটির

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না

ভোরে ৪ থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

কয়েদিদের পোস্টাল ভোট কার্যক্রম শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত

ওয়াজের মাধ্যমে জঙ্গিবাদ বাদ ছড়ানো অপরাধ। হলি আর্টিজানে কি হয়েছে?

ওয়াজের মাধ্যমে জঙ্গিবাদ বাদ ছড়ানো অপরাধ। হলি আর্টিজানে কি হয়েছে?

পাঁচ কোটি টাকার নির্মাণসামগ্রী ১৯ লাখে বিক্রি; পলাতক জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী !