Monday , 24 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ

প্রতিবেদক
Newsdesk
August 24, 2026 4:39 pm

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (২৪ আগস্ট) ক্ষমতাসীন বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পলিসি ও রিসার্চ বিষয়ক উপ-কমিটি সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে নাহিদ বলেন, ‘বিএনপি সরকার ১৮০ দিনে জ্বালানি সংকট, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলার অবনতিসহ মোটা দাগে ২৯টি জায়গায় অব্যবস্থাপনা এবং ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তারা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই তারা রক্ষা করতে পারেনি।’

তিনি বলেন, ‘জুলাই জাদুঘর থেকে ফেলানিসহ অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি চিহ্ন মুছে ফেলা হয়েছে।’

নাহিদ বলেন, ‘দীর্ঘদিন ধরে র‍্যাব বিলুপ্তির দাবি থাকলেও সেটি না করে সরকার নতুন নামে সংস্থাটিকে পুনর্গঠন করছে। শুধু নিষেধাজ্ঞা থেকে বাঁচতেই সরকার এটি করছে।’

নাহিদ বলেন, ‘সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফিরিয়ে না আনতে পারা সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ।’

তিনি বলেন, ‘সরকার পরিচালনায় ছয় মাস যথাযথ সময় না হলেও তাদের ব্যর্থতা এবং অপরিকল্পনার জন্য জনগণের কাছে তারা দুঃখ প্রকাশ করেনি। সরকার তাদের পুরনো রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। যদি সরকার সেখান থেকে ফিরে না আসে তাহলে তাদেরকে ব্যাপক গণ আন্দোলনের মুখে পড়তে হবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘সরকার সার্বিকভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।’

তিনি বলেন, ‘৫ আগস্ট ভারত সরকারের সহযোগিতাতেই দিল্লিতে শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেছে।’

তিনি বলেন, ‘গ্যাস সংকটে কমেছে কারখানার উৎপাদন। দাম বাড়াবে না বলেও তিনমাসের মধ্যে বিএনপি বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে।’

তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম দায় নেই। কোনো সংকট আসলে বিগত সরকারের ওপর দায় চাপাচ্ছে, যা কোনভাবে কাম্য নয়।’

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মতিউরপত্নী লায়লার আবেদন

ব্যক্তি মালিকানাধীন বাস থেকে বছরে ১ হাজার ৫৯ কোটি টাকা চাঁদা আদায় : টিআইবির গবেষণা

ইন্টারপোলের লাল তালিকায় ৬৩ বাংলাদেশি

রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পাচ্ছেন ১৬ কয়েদি

পাবনার সাঁথিয়ায় সড়কে গাছ ফেলে অন্তত ২০টি গাড়িতে ডাকাতি

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা : তথ্য উপদেষ্টা

অবরোধের প্রথম দিনে ঢাকায় ২ বাসে আগুন, গ্রেপ্তার ১৫৮

সাবেক দুদক কমিশনারের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাম্প্রদায়িক সহিংসতায় একজনকেও হত্যার প্রমাণ পায়নি পুলিশ

Share via
Copy link