Wednesday , 31 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বই নিয়ে সতর্ক থাকবে পুলিশ

প্রতিবেদক
Newsdesk
January 31, 2024 12:31 pm


নিজস্ব প্রতিবেদক :

অমর একুশে বইমেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বই প্রকাশ নিয়ে পুলিশ সতর্ক থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা-২০২৪ উপলক্ষে বুধবার বেলা ১১টার দিকে নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

হাবিবুর রহমান বলেন, এমন কোনো বই যদি প্রকাশিত হয়, যা ধর্মীয় অনুভুতিতে আঘাত করে—সে ব্যাপারে পুলিশ সতর্ক থাকবে।

যেকোনো ধরনের অপতৎপরতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, অমর একুশে বইমেলা ঘিরে কোনো সুনির্দিষ্ট জঙ্গি হামলার হুমকি নেই। অতীতে মেলাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে নাশকতার ঘটনা ঘটেছে। জঙ্গি তৎপরতা গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাবিবুর রহমান বলেন, সিসিটিভি দ্বারা বইমেলা ও আশপাশে নজরদারি থাকবে। সাদা পোশাকে নজরদারি ও সোয়াট এবং বোম্ব ডিসপোজাল ইউনিট থাকবে।

আগামীকাল বৃহস্পতিবার বইমেলা শুরু হবে। বিকেলে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বইমেলার স্টল তৈরিতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রকাশক ও শ্রমিকেরা। নানাভাবে ফুটিয়ে তোলা হচ্ছে বইমেলার স্টলগুলো।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৭১ ফিলিস্তিনি

বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতা নিয়ে ভারতের তথ্য অতিরঞ্জিত

১২০ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ৭ জন : জন্মনিয়ন্ত্রণকে দায়ী করলেন শিক্ষক

দালাল নির্মূলে ঢামেকে অভিযান, আটক ৪৯

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ফের কলম বিরতির ডাক

নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের একগুচ্ছ নির্দেশনা তারেক রহমানের

হলমার্কের এমডি তানভীর ও তার স্ত্রীসহ ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড

পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ: ডিএমপি কমিশনার

অবৈধ চাল মজুতদারদের জেলে দিতে হবে: খাদ্যমন্ত্রী

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ১৪ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার