Monday , 26 August 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বন্যায় মৃত্যু বেড়ে ২৩, পানিবন্দী ১২ লাখ পরিবার

প্রতিবেদক
Newsdesk
August 26, 2024 7:41 pm

নিজস্ব প্রতিবেদক :

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে ১১ জেলায় সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। সোমবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বন্যা পরিস্থিতির হালনাগাদ তথ্য তুলে ধরে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যাকবলিত ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারের ৭৪ উপজেলার ৫৫০ ইউনিয়ন ও পৌরসভায় এখনো পানিবন্দী ১২ লাখ ৩৮ হাজার ৪৮টি পরিবার। পাশাপাশি আকস্মিক এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৭ লাখ এক হাজার ২০৪ জন।

এদিকে সোমবার পর্যন্ত বন্যায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কুমিল্লায়। দক্ষিণপূর্বাঞ্চলের এই জেলায় বন্যায় ৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি চট্টগ্রামে বন্যায় ৫ জন মারা গেছেন।

অন্যদিকে, নোয়াখালীতে বন্যায় ৫ জন এবং কক্সবাজারে ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, খাগড়াছড়ি ও লক্ষ্মীপুরে বন্যায় একজন করে মোট ৪ জন মারা গেছেন। এ ছাড়া মৌলভীবাজারে ২ জন নিখোঁজ রয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার পর্যন্ত ৩ হাজার ৮৩৪টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন ৪ লাখ ৬৯ হাজার ৫২৩ জন। পাশাপাশি বন্যাকবলিত ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিতে ৬৪৫টি মেডিকেল টিম কাজ করছে। অন্যদিকে বন্যাকবলিত এলাকা থেকে এখন পর্যন্ত ২৮ হাজার ৯০৭টি গবাদি পশুকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

গাজায় ত্রাণ নিতে এসে ইসরায়েলি হামলায় নিহত ৫০

সাড়ে চার বছর পর দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী

বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ

ঠিকাদারের কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবি, কর্মকর্তাকে বদলি

আওয়ামী লীগকে ফেলতে গিয়ে বিএনপিই খাদে পড়েছে

নতুন উপদেষ্টা করায় বিক্ষোভ, বঙ্গভবনের সমানে মশাল মিছিল

আন্দোলনে শহীদদের স্মরণে সভা ১৪ সেপ্টেম্বর, ব্যয় ৫ কোটি টাকা

সারা দেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৭২৬

ঢাকার সবকটি আসনে জামায়াত বিজয়ী হলেও ‘মেটিকুলাস ডিজাইনে’ বিজয় কেড়ে নেওয়া হয়েছে : নূরুল ইসলাম বুলবুল

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর