Monday , 27 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

দাবি আদায়ে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে

প্রতিবেদক
Newsdesk
January 27, 2025 1:11 pm

নিজস্ব প্রতিবেদক  :

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করার দাবিতে গতকাল (২৬ জানুয়ারি) দুপুর থেকে শাহবাগ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। আজ জরুরি সভা শেষে আন্দোলনকারী শিক্ষকদের সিদ্ধান্ত জানানো হবে শিক্ষা উপদেষ্টার কার্যালয় থেকে।

সোমবার (২৭ জানুয়ারি) সরেজমিন ঘুরে দেখা যায়, এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অবস্থান করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না।

শিক্ষকদের অবস্থানের একশ গজ উত্তরে শাহবাগ থানার সামনে শক্ত অবস্থান নিয়ে আছে পুলিশ। গতকাল (২৬ জানুয়ারি) রাতেও সরেজমিন এসে এই দৃশ্য দেখা যায়। তবে রাতে পুলিশ কিছুটা কম ছিল। সকালে ফোর্স বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ সদস্য।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ আন্দোলনের চেয়ারম্যান কাজী মোখলেসুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ‘গতকাল আমরা সচিবালয়ে গিয়েছিলাম। তারা জানিয়েছে, আজ আমাদের বিষয় নিয়ে মিটিংয়ে বসবে। তাদের সভার সিদ্ধান্তের আলোকে আমাদের সিদ্ধান্ত জানাবে।’

কোন সময়ের মধ্যে জানাতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘সে বিষয়ে আমাদের কিছু বলেনি। তারা জানিয়েছে, আজকের মধ্যে জানাবে। তবে দাবি পূরণ না হলে আমরা রাজপথ ছাড়ছি না।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুলের বাড়ি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

যেকোনো অবস্থার জন্য প্রস্তুত থাকুন: দেশবাসীকে প্রধানমন্ত্রী

রোজায় ডিম মাংসের দাম স্বাভাবিক থাকবে: মন্ত্রী

মাগুরার আট বছরের শিশু ধর্ষণ-হত্যার বিচার শুরু

ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তথ্য চেয়েছে সরকার

পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ : অধ্যাপক ইউনূস

নির্বাচনের আগেই সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে : এ্যানি

আইসিসির সঙ্গে জরুরি বৈঠক: ভারত না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ: ত্রাণ উপদেষ্টা