Tuesday , 31 December 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

আকিজের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, প্রকৌশলীসহ নিহত ৪

প্রতিবেদক
Newsdesk
December 31, 2024 4:14 pm

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চারের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের নাম মিজান গাজী ও মাহফুজ। তারা দুজনই কারখানাটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তাদের বাড়ি চাঁদপুরে।

বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ‘সকাল ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়। শুনেছি, ওসমানী মেডিকেলে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়েছে।’

ওসি আরও জানান, এ ঘটনায় দুইজনের অবস্থা গুরুতর।

সর্বশেষ - জেলার খবর