Friday , 22 November 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

সিলেটে ৮৯ বস্তা চোরাই চিনিসহ গ্রেপ্তার ১

প্রতিবেদক
Newsdesk
November 22, 2024 7:18 pm

সিলেট প্রতিনিধি :

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কাভার্ডভ্যান তল্লাশি করে ৮৯ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে। এ ঘটনায় জড়িত একজন দোকান কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শুক্রবার (২২ নভেম্বর) এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘ঘটনায় দায়ের করা মামলায় আটক দোকান কর্মচারীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এসএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট থানার আম্বরখানা এলাকার ভাই ভাই খাদ্য ভাণ্ডার দোকানের ভিতর অভিযান চালিয়ে সজল আহমদ রিফাত (২১) নামের দোকান কর্মচারীকে আটক করে। তার দেওয়া তথ্যমতে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৮৯টি বস্তায় দুই হাজার ৯৬০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। জব্দ চিনির মূল্য তিন লাখ ৫৫ হাজার ২০০ টাকা।

পরে কাভার্ডভ্যান জব্দ করে দোকান কর্মচারী রিফাতসহ অজ্ঞাত আরও চারজনকে আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা হয়েছে।

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়, আগুনসন্ত্রাসীদের সাথে নয় : তথ্যমন্ত্রী

বাধ্যতামূলক অবসরে কৃষ্ণ পদ রায় ও ডিআইজি মোজাম্মেল হক

৮ কুকুরছানাকে বস্তাবন্দি করে হত্যা: গ্রেপ্তার সরকারি কর্মকর্তার স্ত্রী কারাগারে

ঢাবির খেলার মাঠে হাঁটুপানি : কৈ মাছ ছেড়ে ক্ষোভ প্রকাশ করলো ডাকসু

বঙ্গবন্ধু দেশের পরিবেশবান্ধব উন্নয়নের স্বপ্নদ্রষ্টা : পরিবেশ ও বনমন্ত্রী

‘আসন সমঝোতা করে নির্বাচন করবে জামায়াতসহ ৮ দল’

ছাত্র আন্দোলনে হামলা: জাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কার, ৯ শিক্ষক বরখাস্ত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

দিল্লিতে আন্দোলন অব্যাহত, কঠোর হচ্ছে মোদি সরকার

গণমাধ্যমই রাষ্ট্র ও সমাজের স্বচ্ছ প্রতিফলন উপস্থাপন করে: তথ্যমন্ত্রী