Sunday , 21 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ঘন কুয়াশায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষ, পিতা-পুত্র নিহত

প্রতিবেদক
Newsdesk
January 21, 2024 2:52 pm


কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ঘন কুয়াশার কারণে নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী পিতা-পুত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) সকালে ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কচাকাটা থানার সরকারটারি গ্রামের আব্দুল হামিদের ছেলে শহিদুল ইসলাম (৪৮) ও শহিদুলের ছেলে বিপ্লব (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।

স্থানীয়রা জানান, বিপ্লব হাসান ও তার বাবা সকালে ভুরুঙ্গামারী থেকে কচাকাটার বাড়িতে আসার সময় পাটেশ্বরী এলাকায় ভুরুঙ্গামারীগামী একটি নসিমনের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই বাবা-ছেলে মারা যান।

তারপরেও তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ওসি রুহুল আমিন বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - জেলার খবর