Sunday , 29 March 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

নবীন ফ্যাশনকাণ্ডে ক্ষমা চাইলেন হাতিরঝিল থানার ওসি

প্রতিবেদক
Newsdesk
March 29, 2026 8:54 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মগবাজার এলাকায় নবীন ফ্যাশনের একটি পাঞ্জাবির দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষের বিষয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।

রোববার (২৯ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির হয়ে জবাব দাখিল করেন তিনি। একই সঙ্গে নিঃশর্ত ক্ষমা চান ওসি।

নবীন ফ্যাশনের একটি পাঞ্জাবির দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় গত বুধবার (২৫ মার্চ) একই আদালত হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজাকে তলব করে। এ বিষয়ে ব্যাখা দিতে তিন দিন সময় দেন আদালত। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে দোকানটি খুলে দিতে ওসিকে নির্দেশ দেওয়া হয়।

বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। রোববার সশরীরে হাজির হন গোলাম মর্তুজা। তিনি জবাব দাখিল করে আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চান।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন মারজিন বলেন, ওসি গোলাম মর্তুজা আদালতে হাজির হয়ে জবাব দাখিল করেন এবং নিঃশর্ত ক্ষমা চান। আদালত তার বক্তব্য শুনেছেন। নবীন ফ্যাশন বন্ধের দিনে কয়েকজন নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বন্ধু, স্বজন বলে পরিচয় দেন। তাদের বিষয়ে আদালত রাষ্ট্রপক্ষের মতামত চেয়েছেন। ওসি যে ক্ষমা চেয়েছেন, সে বিষয়ে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।

নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় গোলাম মর্তুজাকে হাতিরঝিল থানা থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।

ঈদুল ফিতরের আগের দিন ২০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের ব্যবসায়ীরা মগবাজারে নবীন ফ্যাশনের দোকান বন্ধ করে দেন। কমদামে পণ্য বিক্রিকে ‘রিলিফ দেওয়ার’ সঙ্গে তুলনা করে আপত্তি জানান প্রতিবেশী দোকানদাররা। এ সময় পুলিশের উপস্থিতিও দেখা গেছে।

 

 

সর্বশেষ - জেলার খবর