Sunday , 26 May 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

নেত্রকোণায় জমিতে বল পড়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ২৫

প্রতিবেদক
Newsdesk
May 26, 2024 9:36 pm


জাহিদ হাসান, নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণার কেন্দুয়ায় খেলতে গিয়ে প্রতিপক্ষের জমিতে ফুটবল পড়াকে কেন্দ করে আব্দুল কাইয়ুম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন; আহত হয়েছেন নারীসহ অন্তত ২৫ জন। আজ রোববার (২৬ মে) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য সাজেদুল রহমান সাজু জানান।

নিহত আব্দুল কাইয়ুম (৬৫) ওই গ্রামের বাসিন্দা।

ইউপি সদস্য সাজু ও পুলিশ জানায়, বিষ্ণুপুর গ্রামে আধিপত্য নিয়ে বিবদমান দুপক্ষের বিরোধ ছিল। বেশ কয়েকবার স্থানীয়ভাবে সালিশে দুপক্ষের বিরোধ মেটানোর চেষ্টা করা হয়।

শনিবার বিকালে বাড়ির পাশে পতিত জমিতে ফুটবল খেলতে যায় একটি পক্ষের শিশু-কিশোররা। খেলার এক পর্যায়ে বল চলে যায় প্রতিপক্ষ একজনের জমিতে।

এ নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা।

সংঘর্ষে আবুল কাইয়ুমসহ উভয়পক্ষে অন্তত ২৫ জন আহত হলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

সেখানে আব্দুল কাইয়ুমসহ ১৪ জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কিন্তু ময়মনসিংহে নেয়ার পথে রাত পৌনে ৮টার দিকে আবুল কাইয়ুম মারা যান।

কেন্দুয়া থানার ওসি এনামুল হক জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে । এ নিয়ে এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে ৩ জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

লভ্যাংশ বিতরণে অনিয়ম : ১৪ কোম্পানির চেয়ারম্যান-এমডিকে তলব বিএসইসির

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণে জড়িত পুলিশের এএসপি গ্রেফতার

সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে আরও ১০ কোটি টাকা দেয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি এলজিইডির প্রধান প্রকৌশলী হলেন বেলাল হোসেন

দেশকে পুনর্গঠন করতে হলে অতিদ্রুত নির্বাচন প্রয়োজন: সেলিমা রহমান

বিএনপির অস্তিত্ব থাকবে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ হত্যা মামলা : আমীর খসরু ও স্বপন ছয়দিনের রিমান্ডে

কারাগারের ভিআইপি জোনে হামলার খবর বিভ্রান্তিমূলক : কারা অধিদপ্তর

রেলে আয়ের চেয়ে ১৫২৪ কোটি টাকা বেশি ব্যয় হয়েছে: মন্ত্রী

জানুয়ারিতে ৬২১ সড়ক দুর্ঘটনায় নিহত ৬০৮