শুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২৫, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট :

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগদানের জন্য শুক্রবার স্থানীয় সময় সকাল ৯ টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিট) ভ্যাটিকান শহরের উদ্দেশ্যে কাতার ত্যাগ করেন।

কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিদায় জানান।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আজ জানিয়েছেন, প্রধান উপদেষ্টা দুপুর ২টা ১৫মিনিটে (ইতালি সময়) রোমে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। সেখানে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত তাঁকে স্বাগত জানাবেন।

ইতালিতে পৌঁছার এক ঘণ্টা পর প্রধান উপদেষ্টা শুক্রবার বিকাল ৩ টা ১৫ মিনিটে সেন্ট পিটার্স স্কয়ারে যাবেন এবং পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন।

ভ্যাটিকান সিটির ভিকার জেনারেল, তাঁর পরম শ্রদ্ধেয় কার্ডিনাল মাউরো গাম্বেত্তি, সেন্ট পিটার্স স্কয়ারে প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ প্রতিনিধিদলকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানাবেন।

শনিবার স্থানীয় সময় সকাল ৯ টা ৩০মিনিটের দিকে প্রধান উপদেষ্টা আবার সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন।

প্রধান উপদেষ্টা রোববার সকাল ৮টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর থেকে রওনা হবেন এবং সোমবার ভোরে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। (বাসস)

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনগণের আস্থা অর্জন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের তাণ্ডবে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৪

সুনামগঞ্জে ২০ লাখ মানুষ পানিবন্দি, আশ্রয়কেন্দ্রে বাড়ছে বন্যার্তদের সংখ্যা

শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ. কে. আজাদ এবং ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম ৩ দিনের রিমান্ডে

সচিবালয় ও যমুনার আশপাশে মিছিল–গণজমায়েত নিষিদ্ধ

ঢাকা ও আশপাশের নদী-খাল-বিল সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংরক্ষিত আসনের সংসদ সদস্যের শপথ রবিবার

সালমান এফ রহমান ও পরিবারের সদস্যদের ৩৭২ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাতক্ষীরার ৩০ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে সব লন্ডভন্ড