Saturday , 8 August 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন আ.লীগের নেতাকর্মীরা

প্রতিবেদক
Newsdesk
August 8, 2026 4:50 pm

অপরাধচিত্র প্রতিনিধি (পাবনা : পাবনার বেড়া উপজেলায় এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। ৮ আগস্ট শনিবার দুপুরে বেড়া মডেল থানা সংলগ্ন কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আয়নুল হকের ছেলে। তিনি বেড়া পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার পাশে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে থানায় নিয়ে যাওয়ার পথে স্থানীয় পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এ সময় পুলিশের কাছ থেকে সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে যান তারা।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে সেখানে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয়।
তিনি আরও বলেন, ছিনিয়ে নেওয়া সোহেল রানাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। পুলিশের কাজে যারা বাধা দিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

এক মাসে করোনায় মৃত্যু ১০ হাজার : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শহীদ আব্দুল্লাহর বিধমা মা ও ক্যান্সার আক্রান্ত ভাইয়ের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

৪ শর্তে খুলে দেওয়া হলো দেবতাখুম

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

স্থানীয় সরকার ভোটে অনিশ্চয়তা, মে পর্যন্ত গড়ানোর শঙ্কা

সহযোগিতা না করলে ফেসবুক-ইউটিউবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

কক্সবাজারে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না: মির্জা ফখরুল

ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই বাংলাদেশে হবে না : নাহিদ

সাম্য হত্যার ঘটনা তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ সদস্যের কমিটি