Wednesday , 5 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

মানবতাবিরোধী অপরাধের মামলা: গাজীপুরের ৫ পুলিশের বিরুদ্ধে প্রতিবেদন ১৫ জুন

প্রতিবেদক
Newsdesk
March 5, 2025 5:51 pm

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গাজীপুরের কোনাবাড়িতে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারকৃত সাবেক ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন জমা দিতে আগামী ১৫ জুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার প্রসিকিউশনের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।

আজ এই মামলার আসামি সাবেক ওসি আশরাফ উদ্দিন, কনস্টেবল আকরাম হোসেন, ওসি শফিকুল ইসলাম, কনস্টেবল ফাহিম হাসান ও কনস্টেবল মাহমুদুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

অধিকতর তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়ার জন্য তিন মাস সময় মঞ্জুর করে এই দিন ধার্য করা হয়।

একইসঙ্গে প্রসিকিউশনের অপর একটি আবেদন মঞ্জুর করে মামলার আসামি কনস্টেবল আকরামকে জিজ্ঞাসাবাদ করার জন্য ১১ মার্চ দিন ধার্য করেন আদালত।

শুনানি শেষে এক প্রেস ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়গুলো নিশ্চিত করেন।

তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র -জনতার গণঅভ্যুত্থান চলাকালে গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় নামে একজন বিক্ষোভকারীকে রাস্তায় টেনে এনে ঠান্ডা মাথায় পিঠে রাইফেল দিয়ে গুলি করে হত্যা করার ঘটনায় আজ আন্তর্জাতিক অপরাধ আদালতে কনস্টেবল আকরামকে জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে একটি আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে এই নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোর নতুন দিগন্ত উন্মোচন করবে: শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত

৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত

শাহজালাল মাজারের আর্থিক হিসাবে স্বচ্ছতা আনতে কমিটি গঠন: বাণিজ্যমন্ত্রী

লন্ডনে মুখোমুখি ইতালি-আর্জেন্টিনা

লন্ডনে মুখোমুখি ইতালি-আর্জেন্টিনা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ট্রাম্পের দল

দেশে ফিরেছেন রুমানা মালিক মুনমুন

পুলিশের চাকরি করে শত কোটি টাকার মালিক দুই ভাই: অনুসন্ধানের নির্দেশ

বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল-ইংল্যান্ড, আর্জেন্টিনার কী হবে?

বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল-ইংল্যান্ড, আর্জেন্টিনার কী হবে?

বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশেহারা: ওবায়দুল কাদের