Monday , 10 August 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

থানার ভেতরে পুলিশ পরিদর্শককে থাপ্পড় : কৃষক দল নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
August 10, 2026 6:59 pm

অপরাধচিত্র প্রতিনিধি (দিনাজপুর): দিনাজপুরে কোতোয়ালী থানার ভেতরেই সিআইডি পুলিশ পরিদর্শকের গালে থাপ্পড়, গালিগালাজ ও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে মজিবর রহমান মজিব (৫৬) নামে জাতীয়তাবাদী কৃষকদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ।
৯ আগস্ট রোববার রাতে কোতোয়ালী থানায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ওই পুলিশ সদস্য বাদী হয়ে মজিবর রহমানসহ অজ্ঞাতনামা দুইজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।
মজিবর রহমান দিনাজপুর জেলা কৃষক দলের সদস্যসচিব ও স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা। তিনি একটি ইজিবাইক গ্যারেজের মালিক ও বালুয়াডাঙ্গা শ্রমিক ইউনিয়নের সদস্য।
অন্যদিকে পুলিশ সদস্যের নাম নওয়াবুর রহমান। তিনি দিনাজপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ ও আগের তদন্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে ৯ আগস্ট রোববার দিবাগত রাতে কোতোয়ালী থানায় যান পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান। তিনি তখন সিভিল পোশাকে ছিলেন।
প্রায় একই সময়ে থানার ওসি সঙ্গে সাক্ষাতের জন্য যান মজিবর রহমান। ওসি সেই সময় থানায় ছিলেন না। ওসির কক্ষের সামনে মজিবর রহমান পুলিশ সদস্য নওয়াবুরকে ওসির অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করেন, ‘কোথায় আছেন’ জানতে চান। এ সময় নওয়াবুর রহমান নিজেকে এই থানার পুলিশ নয়, সিআইডির পুলিশ হিসেবে পরিচয় দেন। এসময় মজিবের সঙ্গে থাকা একজন নওয়াবুরকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। নওয়াবুর গালিগালাজের প্রতিবাদ করলে মজিবর রহমান তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা দুজনের উসকানিতে পুলিশ পরিদর্শক নওয়াবুরের ডান গালে সজোরে থাপ্পড় মারেন। এসময় তাকে হুমকিও দেন মজিবর। পরে থানায় কর্তব্যরত অন্য পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং মজিবরকে আটক করে থানায় রাখেন।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নূর নবী জানান, থানায় মামলার তদন্তে আসা সিআইডি পুলিশের পরিদর্শকের গায়ে হাত দেওয়ার অভিযোগে তাৎক্ষণিকভাবে মজিবর রহমান মজিব নামে একজনকে আটক করা হয়েছে। পরে ওই পুলিশ সদস্য বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কমছে সবজির দাম, স্বস্তিতে নগরবাসী

করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব এফবিসিসিআইয়ের

কেরানীগঞ্জে ১০ বছর ধরে চলছিলো ইয়াবার কারখানা, আটক দুই

গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী কালাকানুন বাতিলের দাবি সাংবাদিক নেতৃবৃন্দের

বিশৃঙ্খলা এড়াতে ইজতেমায় নিরাপত্তা জোরদার করা হয়েছে: আইজিপি

ইমন হত্যা মামলায় যুবলীগ নেতা জাকির গ্রেফতার

আঠারোর নির্বাচনের এসপিদেরও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: আসিফ মাহমুদ

৪৩তম বিসিএস : বাদ পড়াদের পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করা হচ্ছে

শাহবাগে কয়েক দিন যাবৎ নাটক চলছে: মির্জা আব্বাস

প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন: স্বাস্থ্যমন্ত্রী