শুক্রবার , ১৫ মার্চ ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

১০ টাকা লিটারে দুধ বিক্রি: ভোক্তা সম্মাননা পেলেন এরশাদ

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৫, ২০২৪ ১০:৩৮ অপরাহ্ণ


কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গত চার বছর ধরে পবিত্র রমজান মাসে প্রতি লিটার ১০ টাকা করে দুধ বিক্রি করছেন খামারি এরশাদ উদ্দিন। এজন্য তিনি এবার পেলেন ভোক্তা সম্মাননা।

শুক্রবার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা গ্রহণ করেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এরশাদ উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

তার ব্যতিক্রমী উদ্যোগের কারণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাকে সম্মাননা দিয়েছে। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মো. এরশাদ উদ্দিনকে ‘বেস্ট প্র্যাকটিস সম্মাননা’ দেওয়া হয়েছে।

মো. এরশাদ উদ্দিন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর রৌহা গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেসি অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান। এছাড়া তিনি বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য।

প্রসঙ্গত, এরশাদ উদ্দিন নিজের নামে দীর্ঘদিন যাবৎ একটি মানবকল্যাণ ফাউন্ডেশন করে এলাকার হতদরিদ্র, প্রান্তিক ও সাধারণ মানুষকে নানা ধরনের সহযোগিতা দিয়ে আসছেন। মানুষের যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছেন তরুণ এই শিল্পোদ্যোক্তা।

চার বছর আগে তিনি জেসি এগ্রো ফার্ম নামে একটি গরুর খামার গড়ে তুলেন। সেখানে ৪০০টি গরু রয়েছে। যার মধ্যে ২০টি গাভী প্রতিদিন ৬৫-৭০ লিটার দুধ দিচ্ছে। রমজানের শুরু থেকে প্রতিদিন এসব দুধ এক লিটার করে সাধারণ মানুষের মাঝে টোকেন মূল্যে বিক্রি করছেন।

রোজায় দুধের দাম বছরের অন্যান্য সময়ের তুলনায় বেশ বেড়ে যায়। তখন বেশিরভাগ সাধারণ মানুষ দুধ কিনতে পারেন না। তাদের কথা ভেবে তিনি প্রতি রমজানে তার খামারে প্রতিদিন উৎপাদিত দুধ ১০ টাকা লিটার বিক্রি করেন।

সম্মাননা প্রাপ্তির ব্যাপারে মো. এরশাদ উদ্দিন বলেন, কোনো স্বীকৃতি বা সম্মাননার প্রত্যাশায় আমি এই উদ্যোগ নেইনি। আমার উদ্দেশ্য হলো সামান্য কিছুও যদি মানুষের জন্য করা যায়; মানুষ উপকৃত হবে, তাহলে আল্লাহ খুশি হবেন। আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে দেশ ও দেশের মানুষের জন্য ভাল কিছু করার চেষ্টা করি। তাহলে আমাদের দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারব। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমাকে ‘বেস্ট প্র্যাকটিস সম্মাননা’ প্রদান করেছে। এটি নিঃসন্দেহে আমার জন্য একটি বড় প্রাপ্তি ও স্মরণীয় দিন। এ স্বীকৃতি আগামী দিনে আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

হত্যা মামলার আসামি ৯ বছর পর র‍্যাবের হাতে গ্রেপ্তার

আশুরা ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

স্বাস্থ্যখাত সংস্কারে সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার প্রয়োজন

বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় তিন আসামি ২ দিনের রিমান্ডে

সাবেক দুদক কমিশনারের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা

টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাবিনা বললেন, এই ট্রফি ১৮ কোটি মানুষের

চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাবিনা বললেন, এই ট্রফি ১৮ কোটি মানুষের

১ নভেম্বর আখাউড়া-আগরতলা রেলপথের উদ্বোধন

ঈদ ঘিরে মসলার বাজার গরম