Monday , 25 August 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নির্বাচনে কালোটাকা ব্যবহারকারীদের প্রত্যাখ্যান করুন: দুদক চেয়ারম্যান

প্রতিবেদক
Newsdesk
August 25, 2025 5:50 pm

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা কালোটাকা ব্যবহার করবেন তাদের প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. আব্দুল মোমেন। আজ সোমবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

আবদুল মোমেন বলেন, ‘আমাদের দেশে নির্বাচনে ভোটার কেনার একটা প্রবণতা আছে। বিভিন্ন কারণে টাকা-পয়সা খরচ করার প্রবণতা বেড়ে যায়। টাকা-পয়সা যখন ব্যবহার বেড়ে যায়, এর দুটো দিক আছে—একটা হলো ডিমান্ড সাইড, আরেকটি হলো সাপ্লাই সাইড। সাপ্লাই সাইড আমাদের বন্ধ করতে হবে। সে ক্ষেত্রে ব্যাংকের ভূমিকা আছে, আমাদেরও (দুদকের) আছে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা যায়।’

কাজ হোক আর না হোক, ঘুষের সরবরাহ বন্ধ করে দেন: দুদক চেয়ারম্যানকাজ হোক আর না হোক, ঘুষের সরবরাহ বন্ধ করে দেন: দুদক চেয়ারম্যান
নির্বাচনের প্রার্থীদের ভুয়া সম্পদ বিবরণী দাখিলের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে মোমেন বলেন, ‘হলফনামা দাখিল করার পর আমাদের হাতে সময় কম থাকে। সে ক্ষেত্রে মিডিয়ার কাছে যদি কোনো তথ্য থাকে যে, কেউ তথ্য লুকিয়েছেন তাহলে আমাদের সঙ্গে সেটা শেয়ার করবেন। দুর্নীতিগ্রস্ত এমপি প্রার্থী চাই না সবাইকে এই আওয়াজ তুলতে হবে।’

আগামী ফেব্রুয়ারিতে সরকার একটি ভালো নির্বাচন দেওয়ার কথা জানিয়েছেন। সরকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে, আশা করছি নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বসুন্ধরার চেয়ারম্যান শাহ আলম ও এমডি আনভীরের বিরুদ্ধে মামলা

অবন্তিকার আত্মহত্যা :সহকারী প্রক্টর ও সহপাঠীর প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ

সাড়ে ১৫ বছর পর কারামুক্ত বিডিআরের ১৭৮ সদস্য

নেত্রকোণায় স্বাস্থ্যসেবায় অনিয়ম ও অসদাচরণের অভিযোগ সরকারি চিকিৎসকের বিরুদ্ধে

পিলখানা হত্যাকাণ্ড : ১৭৮ বিডিআর জওয়ানের কারামুক্তিতে বাধা নেই

‘জামায়াত ক্ষমতায় গেলে নারীরা যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারবেন’

আলোচনার কেন্দ্রবিন্দু ‘ইকবাল’

আলোচনার কেন্দ্রবিন্দু ‘ইকবাল’

রামুতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

খালেদার অসুস্থতা নিয়ে বিএনপি নেতারা রাজনীতি করছেন : ওবায়দুল কাদের

লাইভে আছে মেধাবী ছাত্রী সাদিয়া আফরিন হারিসা

লাইভে আছে মেধাবী ছাত্রী সাদিয়া আফরিন হারিসা