Wednesday , 12 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে সন্দেহভাজন পাকিস্তানি গুপ্তচর গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
August 12, 2026 3:24 pm

অপরাধচিত্র ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের হাবড়ায় পাকিস্তানি এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তাদের দাবি, ওই ব্যক্তি সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গি ও গুপ্তচর। গ্রেপ্তারের ঘটনাস্থলটি ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী।
এসটিএফ জানিয়েছে, রানা রউফ নামে ওই ব্যক্তি পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা। দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে রানার যোগাযোগ আছে। ২০১২ সালের দিকে তিনি নেপাল সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করেন। এরপর ভারতীয় জাল পরিচয়পত্র ব্যবহার করে কলকাতায় থাকতেন।
রানাকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার গভীর রাতে। এসটিএফ জানিয়েছে, কলকাতার তপসিয়া এলাকায় ওয়াহাব নামে থাকতেন রানা। সেখানে কাঠমিস্ত্রি হিসেবে কাজ করতেন। তাঁর দায়িত্ব ছিল ভারতীয় সেনা, রেল, নৌ বাহিনী সম্পর্কে আইএসআইয়ের কাছে তথ্য পাচার করা।
তদন্তকারীরা জানিয়েছেন, সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে পালানোর পরিকল্পনা ছিল রানার। এজন্য তিনি হাওড়ায় গিয়েছিলেন। পরে সেখানে এসটিএফের গোপন অভিযানে গ্রেপ্তার হন। তাঁর মোবাইল ফোনে একাধিক পাকিস্তানি নম্বরে কথোপকথনের তথ্য এবং সেনা, নৌ ও রেল সংক্রান্ত ছবি পাওয়া গেছে।
রানাকে জাল নথি তৈরি করে দেওয়ার অভিযোগে তপসিয়া থেকে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি। প্রাথমিক তদন্তের পর গোয়েন্দারা জানতে পারেন, ভারতে অনুপ্রবেশের পর রানা বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজে যুক্ত ছিলেন।
এই ঘটনার কয়েকদিন আগে বর্ধমানে দুজনকে গ্রেপ্তার করে এসটিএফ। তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ছিল। তারা শুভেন্দুর গতিবিধির ওপর নজর রাখছিলেন।

সর্বশেষ - রাজনীতি