সোমবার , ২০ নভেম্বর ২০২৩ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নাশকতার মামলায় বিএনপি নেতা নীরবসহ ৭ জনের কারাদণ্ড

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২০, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

২০১৩ সালের নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি, বিএনপি নেতা সাইফুল আলম নীরবসহ ৭ জনের ২ বছর ৬ মাসের করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদের দুই হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত অপর আসামিরা হলেন- সালেহ ইসলাম সুমন, সুমন, শাহিন, বেল্লাল হোসেন, মো. জাকির হোসেন, আনোয়াজ্জামান আনোয়ার ও আবু বকর সিদ্দিক।

রায় ঘোষণার সময় নীরবকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। অপর ৬ আসামি জামিনে ছিলেন। রায় ঘোষণার সময় তারা অনুপস্থিত থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের মে মাসে নাশকতার অভিযোগে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করা হয়। চলতি বছর ৪ মার্চ বিকাল ৪টায় নীরবকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দক্ষিণাঞ্চলের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ : চিফ হুইপ

নিরাপত্তাহীনতায় লক্ষীবাজার সিটি করপোরেশন মার্কেটের ব্যবসায়ীরা

রাজনৈতিক হয়রানিমূলক ৬,২০২টি মামলা প্রত্যাহার হচ্ছে

কিডনি রোগীর চিকিৎসা আর আইফোন কিনতে ডাকাতির চেষ্টা: পুলিশ

কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

বিদ্যুতের প্রিপেইড মিটারে বাড়তি চার্জ : সংশ্লিষ্টদের আইনি নোটিশ

ফরিদপুরে শামা ওবায়েদসহ ৩৬ জনের নামে হত্যা মামলা

থার্ড টার্মিনাল: বিপুল অর্থ লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদক

ওসমানী বিমানবন্দরে সাড়ে ১৭ কেজি স্বর্ণসহ দুই যাত্রী আটক

বিডিআর বিদ্রোহ ছিল দেশকে দুর্বল করার ষড়যন্ত্র: তদন্ত কমিশন প্রধান