Saturday , 17 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কক্সবাজারে রিসোর্টের আগুনে মৃত্যু বেড়ে ৬

প্রতিবেদক
Newsdesk
October 17, 2026 1:13 pm

জাফর আলম কক্সবাজার ব্যুরো: কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে এবং পর্যটকসহ ৯ জন হাসপাতালে ভর্তি আছেন।শনিবার ১৭ অক্টোবর সকাল ৭টার দিকে উখিয়া উপজেলার মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হয় এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।

মৃতরা হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা ও মিলিতা মেহেজাবিন আলভী খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা নাফিসতা মীম এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির ও ফায়িজান আহম্মেদ (৫)
এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজন হলেন মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০), সামিদা (৩২), নাফিজা নওয়ার খান (২৯) ও সাহাবুদ্দিন (৩১)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে এবং প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে উদ্ধার কার্যক্রম চলছে। এ ঘটনার পর রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীরা সবাই পালিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।দক্ষিণ-পূর্ব বাংলাদেশের কক্সবাজার জেলা দীর্ঘ বালুকাময় সমুদ্রসৈকত, দ্বীপ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য একটি প্রধান পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত।

দেশ-বিদেশের অসংখ্য পর্যটক এখানে ভ্রমণে আসেন। সম্প্রতি কক্সবাজারে পর্যটকদের ভিড় বাড়ছে। আসন্ন পূজার পাঁচ দিনের ছুটিতে পর্যটকদের ভিড় আরও বাড়তে পারে।

সর্বশেষ - জেলার খবর