Tuesday , 18 February 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বলিভিয়ায় বাস খাদে পড়ে নিহত ৩১

প্রতিবেদক
Newsdesk
February 18, 2025 6:01 pm

আন্তর্জাতিক ডেস্ক :

লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় একটি বাস খাদে পড়ে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

আহতদের মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক এবং চারজন শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বলিভিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়োকাল্লা অঞ্চলে একটি পাবলিক ট্রানজিট বাস খাদে পড়ে যায়।

বিভাগীয় পুলিশ কমান্ডের মুখপাত্র কর্নেল লিমবার্ট চোক স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। আমরা এখনও মরদেহ উদ্ধার করছি।

পুলিশের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি রাস্তা থেকে ছিটকে যাওয়ার আগে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ৮০০ মিটার গভীর খাদে পড়ে যায়।

পুলিশ কর্মকর্তা বলেন, গাড়িটি যে পাহাড়ি পথে যাচ্ছিল, সেখানে অনেক বাঁক ছিল। দুর্ঘটনার আরেকটি কারণ গতিও হতে পারে বলে তিনি জানান।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে : রাষ্ট্রদূত

অভ্যুত্থানের পর মানুষ নতুন করে চিন্তার স্বাধীনতা পেয়েছে: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক: মির্জা ফখরুল

বাংলাদেশে এখন নির্বাচনী জোয়ার বইছে : পররাষ্ট্রমন্ত্রী

উত্তর কোরিয়া সংঘাতের প্রস্তুতি নিলে কিম যুদ্ধজাহাজ পরিদর্শন করেন

আর কোনো মাকে সন্তানের জন্য, স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না: রাষ্ট্রপতি

৯০’র ছাত্র আন্দোলনকে জুলাই সনদে অন্তর্ভুক্তির দাবি

যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের তাণ্ডবে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৪

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে আজ

ঢাকায় নেমেই ‘ছিনতাইকারীর ছুরিতে’ প্রাণ গেলো যুবকের