বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আওতার মধ্যে থাকা সংস্কার ইসি নিজেই করে ফেলবে: সিইসি

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২৪, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমাদের ক্ষমতার মধ্যে আছে এমন নির্বাচনী সংস্কার ইলেকশনের আগে করে ফেলবো। যেগুলো রাজনৈতিক বিষয় আছে সেগুলো ঐকমত্য কমিশন করবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতের পর নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, অস্ট্রেলিয়ার হাইকমিশনার আমাদের কাছে জানতে চেয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা কী প্রস্তুতি নিয়েছি। আমাদের প্রস্তুতির কথা বিস্তারিতভাবে জানিয়েছি। সংস্কারের বিষয়ে জানতে চেয়েছেন মেজর কী কী বিষয়ে আমরা সংস্কার করতে যাচ্ছি। আমাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তারা জানাতে বলেছেন। আমি বলেছি ইউএনডিপি আমাদের সহায়তা করছে, আপনারা এটা দেখেন। দেখার পরে যদি আপনারা কোনো এরিয়ায় ইনভলব হতে চান, ইনভলব হতে পারেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ভোটার রেজিস্ট্রেশনটাকে মেজর হিসেবে দেখেছি। এটা আমরা অলমোস্ট শেষ পর্যন্ত নিয়ে এসেছি। কেনাকাটার জন্য টেন্ডারের কাজ চলমান রয়েছে। সীমানা নির্ধারণের বিষয়টি আইন সংশোধনের জন্য পাঠানো হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধনের জন্য দুই মাসের সময় বাড়িয়েছি। আচরণবিধি সংশোধন করার চেষ্টা করছি। পর্যবেক্ষকদের নীতিমালা নিয়েও কাজ চলছে।

নির্বাচনী সংস্কারের জন্য আপনারা কী ঐকমত্য কমিশনের মতামতের অপেক্ষা করবেন- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে, সেগুলো ইলেকশনের আগে করে ফেলবো। যেগুলো রাজনৈতিক বিষয় আছে, সেগুলো আমাদের হাতে নেই। সেগুলো ঐকমত্য কমিশন করবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোনায় প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, পুলিশ সদস্যসহ নিহত ২

রাজনৈতিক-আমলাতান্ত্রিক প্রভাবের বাইরে থেকে দুদক গঠনের আহ্বান টিআইবির

কারাগারে খালেদা জিয়ার নির্যাতনকারীদের বিচার করতে হবে: মির্জা আব্বাস

কক্সবাজার সমুদ্র সৈকতে অজ্ঞাত তরুণীর লাশ

স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক সাহসী কণ্ঠ ছিলেন কবি হেলাল হাফিজ: ড. ইউনূস

অস্ত্র উদ্ধার অভিযানে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন: ডিএমপি

তিন সাংবাদিকদের ওপর হামলা, স্বেচ্ছাসেবক দলের ২ নেতা বহিষ্কার

বিপিএল ফাইনাল: বরিশালের বিপক্ষে ব্যাটিংয়ে চিটাগাং

গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হলে ফ্যাসিবাদ ফিরবে না: তারেক রহমান

আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছে পুলিশ : আইজিপি