Friday , 21 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

যে ৭ শর্ত পূরণ হলেই মিলবে শিক্ষকদের বদলির সুযোগ

প্রতিবেদক
Newsdesk
August 21, 2026 6:00 pm

নিজস্ব প্রতিবেদক :

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টা থেকে অনলাইনে বদলির আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।তবে নির্ধারিত সাতটি শর্ত পূরণ না করলে কোনো শিক্ষক বদলির জন্য আবেদন করতে পারবেন না।

আবেদন শুরুর পর বদলির জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করলে আবেদনসংক্রান্ত শর্ত ও নির্দেশনা দেখা যাচ্ছে।

বদলির আবেদনে যে ৭ শর্ত

১. একজন শিক্ষক সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন।

২. ‘নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদন করতে হলে নিজ জেলায় তিনটি বা তার বেশি প্রতিষ্ঠানে পদ শূন্য থাকলে বিভাগীয় বদলির জন্য আবেদন করা যাবে না।

৩. ‘নিজ জেলা’ অথবা ‘নিজ জেলা ও নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে বর্তমান কর্মস্থল ও নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না।

৪. ‘স্পাউসের কর্মস্থল’ ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর কর্মস্থল একই জেলায় হলে আবেদন করা যাবে না।

৫. ‘স্পাউসের নিজ জেলা’ ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না।

৬. বদলির আবেদন করতে হলে বর্তমান চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে। চাকরির মেয়াদ দুই বছর পূর্ণ না হলে আবেদন করা যাবে না।

৭. যেসব শিক্ষক বদলিযোগ্য নন, তারা বদলির জন্য আবেদন করতে পারবেন না।

এসব শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে বদলির আবেদন করার সুযোগ থাকবে না। তাই আবেদন করার আগে নিজেদের তথ্য ও যোগ্যতা যাচাই করে নেওয়ার জন্য শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত
Share via
Copy link