Wednesday , 25 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কক্সবাজারে প্রাইভেটকারের সিটের নিচে ৯০ হাজার ইয়াবা, চালক টেকনাফের লুৎফর রহমান আটক

প্রতিবেদক
Newsdesk
November 25, 2026 2:08 am

আব্দুল্লাহ মুহাম্মদ হুবাইব,টেকনাফ: কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে একটি বিলাসবহুল প্রাইভেটকার থেকে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় গাড়ির চালক মো. লুৎফর রহমান (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে কক্সবাজার-টেকনাফ সড়কের হিমছড়ি সংলগ্ন রেজুখাল চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশির সময় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি টয়োটা প্রিমিও প্রাইভেটকার সন্দেহ হলে তল্লাশি করা হয়। এ সময় গাড়ির চালকের আসনের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গাড়িচালককে আটক করা হয়।

আটক লুৎফর রহমান কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং গ্রামের আজিজুল হকের ছেলে। তাঁর বয়স ২৪ বছর।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান, এসজিপি, বিপিএমএস বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, আটক ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবা ও প্রাইভেটকারসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক

আগামী বছরের শুরুতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন

রাজধানীতে সবজির বাজারে আগুন

সাবেক আইজিপিসহ ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নির্বাচনের পরিবেশ দূষিত করলে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী: ওবায়দুল কাদের

আউটসোর্সিং নিয়োগে অনিয়মের জাল: পিমা এসোসিয়েটসকে ঘিরে একের পর এক অভিযোগ

৭ ব্যাংক থেকে ৩৩ হাজার কোটি টাকা ঋণ নিয়ে পাচার করেছে বেক্সিমকো

ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা: ভিপিপ্রার্থী আবিদুল, জিএস হামিম

ক্ষমতা ফিরে পেতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা: ফখরুল

এবার ওবায়দুল কাদেরের বাড়িতে আগুন