Sunday , 2 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

আউটসোর্সিং নিয়োগে অনিয়মের জাল: পিমা এসোসিয়েটসকে ঘিরে একের পর এক অভিযোগ

প্রতিবেদক
Newsdesk
August 2, 2026 9:43 pm

নিজস্ব প্রতিবেদক :

দেশের বিভিন্ন সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল সরবরাহ করে আসছে পিমা এসোসিয়েটস লিমিটেড। তবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়োগে অনিয়ম, ঘুষ বাণিজ্য, শ্রমিকদের বেতন ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা, এমনকি চাকরি নবায়ণের নামে অর্থ আদায়ের মতো গুরুতর অভিযোগ নতুন নয়। সর্বশেষ স্বাস্থ্য অধিদপ্তরের আউটসোর্সিং কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে ঘিরে দীর্ঘদিনের নানা অভিযোগ আবারও সামনে এসেছে।

আউটসোর্সিং কর্মী নিয়োগের ক্ষেত্রে ঘুষ বাণিজ্যের অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রণালয়। গত ২৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি পাঠিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের প্রশাসন শাখা-১ এর উপসচিব সুজিৎ দেবনাথ। চিঠিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের আউটসোর্সিং কার্মচারীদের কাছ থেকে ঘুষের বিনিময়ে অবৈধ নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই/তদন্তপূর্বক বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ভুক্তভোগীদের অভিযোগ, আউটসোর্সিং ঠিকাদারি প্রতিষ্ঠান পিমা এসোসিয়েটস নির্ধারিত নিয়ম অনুসরণ না করে জনবল নিয়োগ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছে। অনেক ক্ষেত্রে কর্মীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে হাতিয়ে নেয়া হচ্ছে অর্থ। চুক্তির শর্ত গোপন রাখা কিংবা নির্ধারিত সুবিধা না দিয়ে নিজের পকেট ভারী করছেন তিনি।

অনুসন্ধানে জানা গেছে, ২০১৮ সালের জানুয়ারি মাসে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন আউটসোসিং কর্মী নিয়োগের টেন্ডার বাগিয়ে নেয় পিমা এসোসিয়েটস লিমিটেড। ওই সময়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে ১৪ হাজার ৫৫০ টাকা বেতন কর্মীর ব্যাংক একাউন্ট বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদানের কথা থাকলেও অর্থমন্ত্রণালয়ের সেই নির্দেশনা অমান্য করে ব্যাংকে না দিয়ে ৭ হাজার টাকা করে নগদে প্রদান করা হয়। অর্থাৎ শ্রমিকদের পাওনা টাকার অর্ধেকেরও কম দিয়ে বাকি টাকা নিজে আত্মসাৎ করে পিমার এমডি দেলোয়ার হোসেন দুলাল। যা নিয়ে তৎকালীন সময়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। কিন্তু ভুক্তভোগীরা আন্দোলন, নানা কর্মসূচি পালন এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো সুরাহ পায়নি। দেলোয়ারের লুটপাটের রাজত্বে সব শ্রমিকরা অসহায় হয়ে পড়ে।

সরকারি দৈনন্দিন কাজে গতিশীলতা আনায়ন, স্বল্পতম সময়ে সেবাগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানসম্মত সেবা ক্রয়ের লক্ষ্যে ২০২৫ সালে নীতিমালা প্রণয়ন করে অর্থমন্ত্রণালয়। এক্ষেত্রে নির্ধারিত আউটসোর্সিং সেবাসমূহের তালিকা, প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা অনুসরণক্রমে সেবা ক্রয়ের বিধান থাকলেও তা উপেক্ষা করার অভিযোগ রয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান পিমার বিরুদ্ধে।

সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের টেন্ডারের মাধ্যমে ৩৬ জনের নিয়োগ হলেও পুরাতন কর্মচারীদের মধ্যে প্রথমে ১৬ জন এবং পরবর্তীতে আরও চারজনকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়োগ দেয় পিমার এমডি দুলাল। প্রত্যাশা অনুযায়ী টাকা দিতে না পারায় দীর্ঘ ৮ থেকে ১৬ বছর স্বাস্থ্য অধিদপ্তরে আউটসোর্সিং এ সুইপার, ঝাড়ুদার, ক্লিনার, পরিছন্ন কাজে কর্মরত এমন অভিজ্ঞ ১৬ জনকে নিয়োগ থেকে বাদ দেওয়া হয়। এ বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে তিনি নিউজ উঠিয়ে নেওয়ার জন্যও নানা ভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করেন। এমনকি হামলা মামলারও হুমকি দেন কথিত প্রভাবশালী এ ঠিকাদার।

এর আগে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইপিএইচ) ১২৭ জন আউটসোসিং কর্মচারি নিয়োগের কাজ পায় পিমা এসোসিয়েটস লিমিটেড। এসব কর্মী নিয়োগেও মোটা অংকের টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। বর্তমানে এই ১২৭ জনের মেয়াদ শেষ হওয়ার পথে। তাদের নবায়ন করানোর জন্য প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা দাবি করা হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক আইপিএইচ এ আউটসোসিংয়ের কয়েকজন কর্মচারী বলেন, নিয়োগের সময় ঠিাকাদার প্রতিষ্ঠানের এমডি দেলোয়ার হোসেন দুলাল জনপ্রতি এক থেকে দেড় লাখ করে টাকা নিয়েছে। এখন নবায়নের জন্য প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার করে টাকা দাবি করছে। ঠিকাদার প্রতিষ্ঠান তো নিয়ম অনুযায়ী সরকারের কাছ থেকে ৫ শতাংশ কমিশন পায়। তারপরও আমাদের কাছ থেকে টাকা নিতে চায়, না হয় চাকরি থাকবে না। এ পরিস্থিতি থেকে আমরা মুক্তি চাই।

শ্রম অধিকার নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের মতে, আউটসোর্সিং ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি জরুরি। চুক্তি বাস্তবায়ন, শ্রম আইন অনুসরণ এবং আর্থিক লেনদেনে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে অনিয়মের সুযোগ অনেকটাই কমে আসবে। একই সঙ্গে কর্মীদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিতে কার্যকর ব্যবস্থা থাকাও গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে পিমা এসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন দুলালের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে কল রিসিভ করে দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং পরে নম্বরগুলো বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ - রাজনীতি