Wednesday , 20 March 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

গাজীপুরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১৪

প্রতিবেদক
Newsdesk
March 20, 2024 2:22 pm


নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের ঘটনায় কমলা খাতুন (৬৫) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে ১৪ জনের মৃত্যু হলো। বর্তমানে আরও ১৪ রোগী হাসপাতালে ভর্তি আছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, কমলার শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল। এ মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ - জেলার খবর