Saturday , 8 August 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

৮ ফুটের বেশি লম্বা চুল, দীর্ঘতম চুলের বিশ্বরেকর্ড

প্রতিবেদক
Newsdesk
August 8, 2026 12:23 pm

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের সবচেয়ে দীর্ঘতম চুলের নতুন গিনেস রেকর্ড গড়েছেন ভারতের রেণু ধারিয়াল। সম্প্রতি উত্তরাখণ্ডের হলদ্বানীতে আনুষ্ঠানিকভাবে তার এই চুলের দৈর্ঘ্য পরিমাপ করে স্বীকৃতি দেওয়া হয়।

রেণুর ঘন ও কালো চুলের মোট দৈর্ঘ্য ২৭১ দশমিক ৫০ সেন্টিমিটার। এটি বিশ্বের সর্বকালের সবচেয়ে লম্বা মানুষ রবার্ট ওয়াডলোরের চেয়ে সামান্য কম।

গত এপ্রিলে হলদ্বানীতে গিনেস কর্তৃপক্ষ তার এই কৃতিত্ব যাচাই করে। এর মাধ্যমে তিনি ইউক্রেনের আলিয়া নাসিরোভার রেকর্ড ভেঙে দেন, যার চুলের দৈর্ঘ্য ছিল ২৫৭ দশমিক ৩৩ সেন্টিমিটার।

রেণু পেশায় কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার, যিনি অন্য নারীদের বিউটি টিপস দিয়ে থাকেন। চুল কীভাবে এত লম্বা হলো জানতে চাইলে তিনি জানান, ২০১৫ সাল থেকে তিনি একটানা চুল বড় করছেন এবং এই দীর্ঘ সময়ে একবারও চুল কাটেননি। ভারতীয় সংস্কৃতিতে লম্বা চুলকে ঐতিহ্য ও অতুলনীয় সৌন্দর্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়, যা তাকে এত বছর ধরে চুল বড় করতে অনুপ্রাণিত করেছে।

গিনেস প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা যায়, মেঝেতে বসার পর তার চুল পুরো মেঝেময় ও বিছানার পাশ দিয়ে ছড়িয়ে রয়েছে। আর মেঝেতে যাতে চুল না ঘসে, সেজন্য বাইরে বের হওয়ার সময় তিনি সুবিন্যস্ত বেণি বেঁধে রাখেন।

তবে এই দৈর্ঘ্যের চুল ধরে রাখা ও যত্ন নেওয়া অত্যন্ত ধৈর্যের ব্যাপার। রেণু জানান, কেবল চুল ধোয়া এবং জট ছাড়াতেই তার ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যায়।

সর্বশেষ - জেলার খবর