Wednesday , 21 February 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ভাষা শহীদদের প্রতি ডিআরইউর শ্রদ্ধা

প্রতিবেদক
Newsdesk
February 21, 2024 3:01 pm


নিজস্ব প্রতিবেদক :

অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

সংগঠনটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিনের নেতৃত্বে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নেতা ও সদস্যরা ফুলেল শ্রদ্ধায় স্মরণ করে ভাষাশহীদদের।

এ সময় সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), মুহিববুল্লাহ মুহিব, দেলোয়ার হোসেন মহিন ও মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া ডিআরইউ’র সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি উপস্থিত ছিলেন।

একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস উপলক্ষ্যে ভোরে ডিআরইউতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ