Saturday , 19 July 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না: নাহিদ

প্রতিবেদক
Newsdesk
July 19, 2025 6:53 pm

কক্সবাজার প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না আমরা। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, পরিবারতন্ত্র, স্বৈরতন্ত্র সবকিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। জনগণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।

কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে শনিবার (১৯ জুলাই) দুপুরে শহীদ দৌলত ময়দানে আয়োজিত এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা একটা গডফাদার ছিল। তার আন্ডারে ছোট ছোট গডফাদার বাংলাদেশজুড়ে ছিল। আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি।

তিনি বলেন, আমরা সেই সভ্যতার উত্তরাধিকারী, যে সভ্যতা তৈরি হয়েছিলবঙ্গোপসাগর থেকে। সমুদ্রের সঙ্গে লড়াই করে আপনাদের জীবন চলে আমরা জানি। সংগ্রাম এবং সাহসিকতার অপর নাম কক্সবাজার।

তিনি বলেন, পর্যটন শিল্পের নামে কক্সবাজারে লুটপাট হচ্ছে, হয়েছে। আমরা চাই পরিবেশবান্ধব কক্সবাজার গড়ে উঠুক। যেখানে কক্সবাজারের মানুষের অধিকার নিশ্চিত হবে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, রোহিঙ্গা ইস্যু দীর্ঘদিন ধরে বাংলাদেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তাদের প্রতি সহানুভূতিশীল। তবে তাদের অধিকারহীন অবস্থায় বছরের পর বছর বাংলাদেশে রেখে দেওয়া সমাধান নয়।

অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ড. ইউনূসের প্রতি আহ্বান জানাব এবং পুরো বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাব, আপনারা রোহিঙ্গা ইস্যু দ্রুত সমাধান করুন। রোহিঙ্গাদের তাদের দেশে সম্মানের এবং অধিকারের সহিত পোঁছানোর ব্যবস্থা করুন।

পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রমুখ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

অপারেশন ডেভিল হান্টে আরও ৫০৯ জন গ্রেফতার

তারাবি পড়ে ঘরে ফিরে দেখেলেন স্ত্রীর মুখ বাঁধা গলাকাটা মরদেহ

ব্যবসা-বাণিজ্য কমে যাওয়ায় মানুষের আয়ে প্রভাব পড়েছে: অর্থ উপদেষ্টা

সচিবালয়ের সামনে আনসারের হামলায় শিক্ষার্থীর বাবার মৃত্যু

মির্জাগঞ্জের নবাগত ইউএনও’র সাথে এমজেএফ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও মিলনমেলা

শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকেই দায় নিতে হবে: উপদেষ্টা নাহিদ

অনলাইন ব্যবসার ক্ষেত্রে হাইকোর্টের ৯ দফা নির্দেশনা

তালতলীতে যুবককে কুপিয়ে হত্যা