Saturday , 17 February 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭: চালক-সুপারভাইজার আটক

প্রতিবেদক
Newsdesk
February 17, 2024 2:38 pm

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহ সদরের আলালপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহতের ঘটনায় বাসের চালক সিরাজুল ইসলাম ওরফে সিপাহি (৪৮) ও সুপারভাইজার জনি মিয়াকে (৪২) আটক করেছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শেরপুরের ঝিনাইগাতীর বন্ধভাটপাড়া এলাকা থেকে তাদের আটক করে ঝিনাইগাতী থানা পুলিশ।

আটক সিরাজুল ইসলাম শেরপুর শহরের মীরগঞ্জ এলাকার চাঁন মিয়ার ছেলে ও জনি মিয়া শেরপুর শহরের চাপাতলী এলাকার আনিসুর রহমানের ছেলে।

ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) রাজীব ভৌমিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বন্ধভাটপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়া সিরাজুল ও জনিকে আটক করে পুলিশ।

এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর এলাকায় শেরপুরের ঝিনাইগাতীর আদিল সরকার নামে একটি বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা একই পরিবারের তিন ও চালকসহ সাতজন নিহত হন। ঘটনার পর কৌশলে পালিয়ে যান বাসের চালক ও সুপারভাইজার।

সর্বশেষ - জেলার খবর