Friday , 17 October 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

রাজধানীতে সবজির বাজারে আগুন

প্রতিবেদক
Newsdesk
October 17, 2025 6:34 pm

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বাজারে আগের মতোই চড়া রয়েছে প্রায় সব ধরনের শাক-সবজির দাম। শীতের আগমনী বার্তা নিয়ে বাজারে উঠতে শুরু করেছে মৌসুমি শাক-সবজি, তবে দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে। একই সঙ্গে ডিমের দাম বেড়েছে ডজনে ৫ টাকা।

শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম বেড়েছে ডজনে ৫ টাকা। বর্তমানে লাল ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ১৪৪ টাকায়, আর সাদা ডিম ১৩৫ টাকায়।

বাজারে দেখা গেছে, প্রতি কেজি টমেটো ১২০ টাকা, গাজর ১৬০ টাকা, শিম ২২০ টাকা, করলা ১০০ টাকা, চিচিঙ্গা ৪০–৫০ টাকা, ঢ্যাঁড়শ ৭০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, পেঁপে ৩০ টাকা, পটোল ৭০ টাকা ও মুলা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকা, বেগুন ৮০–১২০ টাকা, কচুর মুখী ৫০ টাকা, বরবটি ৭০ টাকা, আলু ২৫ টাকা, শসা ৬০-৭০ টাকা এবং কাঁচা মরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও দাম তুলনামূলক বেশি। প্রতি কেজি বোয়াল ৮০০–১,০০০ টাকা, কোরাল ৮৫০–৯০০ টাকা, আইড় ৭০০–৮০০ টাকা, চাষের রুই ৩০০–৪৫০ টাকা, কাতল ৩৫০-৪৫০ টাকা, তেলাপিয়া ১৮০ টাকা, পাঙাশ ২০০ টাকা, চাষের ট্যাংরা ৬০০ টাকা এবং পাবদা ও শিং ৪০০–৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে মুরগির বাজারে কোনো পরিবর্তন হয়নি। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ টাকা, সোনালি মুরগি ২৮০–৩০০ টাকা, লাল লেয়ার ৩২০ টাকা এবং দেশি মুরগি ৫৫০–৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

ভোজ্যতেলের বাজারেও স্থিতিশীলতা নেই। ব্যবসায়ীদের ঘোষিত নতুন দামের সয়াবিন তেল এখনো বাজারে আসেনি। বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮৯ টাকায়, আর ৫ লিটারের বোতল ৯২২ টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায়

মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪

হবিগঞ্জে রাস্তা ভেঙে ঢুকছে পানি, ভেসেছে ১০ সড়ক

চাঁদাবাজি ও মাদক বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে

‘জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে কাউকে রাস্তায় নামতে হবে না’

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে কলহ: নেত্রকোনায় চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

রোহিঙ্গাদের জন্য নতুন করে ২০ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

সাবেক স্বামীর নির্যাতন থেকে বাঁচতে’ দুই সন্তান নিয়ে দিশেহারা এক স্কুল শিক্ষিকা