Saturday , 19 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

অপ্রতীমের জন্য কেঁদে কেঁদে বিচার চাইলেন কুমিল্লার এমপি

প্রতিবেদক
Newsdesk
September 19, 2026 6:33 pm

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম হত্যার বিচার চাইলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সময় তিনি অঝোরে কাঁদতে থাকেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) অপ্রতীমের মায়ের সঙ্গে দেখা করার আগে তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চান।

এমপি মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী। এ এলাকার এমপি হিসেবে আমি লজ্জিত। আমরা এ সমস্ত বাচ্চাদেরকেও রক্ষা করতে পারলাম না। মৃত্যু মানুষের হয়, কিন্তু এ রকম করুণ মৃত্যু কখনো দেখি নাই। নিষ্পাপ ছোট বাচ্চা। কী অপরাধ ছিল তার।’

তিনি বলেন, ‘আগামী ৯০ দিনের মধ্যে বিচার শেষ করার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করছি। একটা আইফোনের জন্য একটা মাসুম বাচ্চাকে মানুষ এভাবে মারতে পারে। আমি কল্পনা করি নাই। কী দেশ বানাইলাম। মুক্তিযোদ্ধা হিসেবে আমি লজ্জিত, জাতির কাছে আমি ক্ষমা চাই।

আমি তার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি, কিন্তু কী জবাব দেব আমি জানিনা বলেও অঝোরে কাঁদতে থাকেন এমপি মনিরুল ইসলাম।

তিনি বলেন, ‘আমার মেয়েরা বিদেশ থেকে টেলিফোনে জিজ্ঞেস করছে- বাবা এটা কী হলো? আমার কোনো জবাব নাই, আমি শুধু বলবো, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি দেখুন, এদের হাত থেকে কিশোরদেরকে রক্ষা করুন।’

অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। ১৩ বছর বয়সী অপ্রতীম ছিল সপ্তম শ্রেণির শিক্ষার্থী। গতকাল শুক্রবার বিকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

চারদিকে খোঁজাখুঁজির একপর্যায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অদূরে সানন্দ নামক স্থানে একটি শিশুর লাশ পাওয়া যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এটি অপ্রতিমের লাশ বলে নিশ্চিত করে।

 

 

সর্বশেষ - জেলার খবর