Wednesday , 25 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কক্সবাজারে বাস- অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

প্রতিবেদক
Newsdesk
November 25, 2026 1:37 am

কক্সবাজার ব্যুরো:

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরেকজন।মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজারের ঈদগাঁও থানা সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার।তিনি জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী হানিফ বাস ও বিপরীত থেকে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান তিনজন।

আহত অপর তিনজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও দুজনকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। আরেকজনকে গুরুতর অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী এবং চালক। তবে প্রাথমিক অবস্থায় নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি এবং মরদেহ থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ - জেলার খবর