Tuesday , 24 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কুমিল্লার চৌদ্দগ্রামে ভূয়া চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা, ব্যবস্থাপত্র দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ।

প্রতিবেদক
Newsdesk
November 24, 2026 11:30 am

এম এ মতিন মাসুম কুমিল্লা ব্যাুরো:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত বাজারে চিকিৎসকের পরিচয়ে রোগী দেখা ও ব্যবস্থাপত্র দেওয়ার অভিযোগে ওসমান গণি নামের এক ঔষধ বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কনকাপৈত বাজারের মক্কা মেডিকেল হলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার লাবনী। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২২ ধারা অনুযায়ী তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে চিকিৎসকের পরিচয়ে রোগী দেখা ও ব্যবস্থাপত্র না দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

এর আগে গত ১৩ নভেম্বর সন্ধ্যায় চিকিৎসকের পরিচয়ে রোগী দেখা ও ব্যবস্থাপত্র দেওয়ার অভিযোগের সত্যতা যাচাই করতে রোগী সেজে মক্কা মেডিকেল হলে যান এক সাংবাদিক। এ সময় অ্যালার্জির সমস্যার কথা জানালে ওসমান গণি তাঁকে বিভিন্ন ওষুধের নাম লিখে একটি ব্যবস্থাপত্র দেন।

পরে সাংবাদিক নিজের পরিচয় প্রকাশ করে তাঁর চিকিৎসাসংক্রান্ত শিক্ষাগত যোগ্যতা ও সনদ সম্পর্কে জানতে চান। জবাবে ওসমান গণি এক বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ডিএমএ) কোর্সের সনদসহ কয়েকটি কাগজপত্র দেখান। তবে এসব সনদের ভিত্তিতে চিকিৎসক হিসেবে রোগী দেখা ও ব্যবস্থাপত্র দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। এ বিষয়ে সংশ্লিষ্ট তথ্য ও কর্তৃপক্ষের বক্তব্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার মক্কা মেডিকেল হলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় ওসমান গণিকে জরিমানা করার পাশাপাশি চিকিৎসকের পরিচয়ে রোগী দেখা ও ব্যবস্থাপত্র দেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

সরেজমিনে গিয়ে ভ্রাম্যমাণ আদালত দেখেন, ওসমান গণির পরিচালিত ‘মক্কা মেডিকেল হল’ নামের ওষুধের দোকানটির কোনো বৈধ ড্রাগ লাইসেন্স নেই। এমনকি ফার্মেসি পরিচালনার জন্য প্রয়োজনীয় ন্যূনতম প্রশিক্ষণ বা ফার্মেসি কোর্সের সনদও তাঁর নেই। পাশাপাশি চিকিৎসাসেবা প্রদান কিংবা ব্যবস্থাপত্র লেখার বৈধ কোনো সনদ বা যোগ্যতার প্রমাণও তিনি দেখাতে পারেননি। ফলে প্রয়োজনীয় যোগ্যতা ও অনুমোদন ছাড়াই তিনি রোগী দেখে ব্যবস্থাপত্র দিচ্ছিলেন।

অভিযানে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মহসিন বিন সুলতান, হেলথ ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান এবং কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বিএনপি’র নাম ভাঙিয়ে নতুন সংগঠন করলে ব্যবস্থা নেওয়া হবে : রিজভী

ধর্ষণ ও মানহানি মামলায় ট্রাম্পকে ৮৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

বিমানের এমডি শফিকুর রহমান ও তার স্ত্রী গ্রেপ্তার

সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

কোনো ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকাতে পারবে না : এনামুল হক শামীম

ভারতকে টপকে শীর্ষে ইংল্যান্ড

সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী খন্দকার এম. মনিরুজ্জামান

সরকারের সংস্কার প্রক্রিয়ায় পাশে থাকার প্রতিশ্রুতি আইএমএফের