Friday , 13 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

ক্ষমতা ফিরে পেতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা: ফখরুল

প্রতিবেদক
Newsdesk
December 13, 2024 6:14 pm

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে কারণে বাংলাদেশ আজ স্বাধীন সে ইতিহাস যাতে কেউ বিকৃত করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বুদ্ধিজীবী দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতা ফিরে পেতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা। গণতন্ত্রকে পরিপূর্ণ রুপ না দেয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।

তিনি বলেন, চরম ক্লান্তি কাল অতিক্রম করছে পুরো জাতি। এমন কোনো কথা বলা যাবে না, যাতে করে নিজেদের ক্ষতি হয়।

রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়ে মির্জা ফখরুল বলেন, প্রতিটি মুহূর্ত সতর্কতার সাথে এগোতে হবে।

সর্বশেষ - রাজনীতি