Sunday , 29 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
September 29, 2024 5:19 pm

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজার, ছাতক ও জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে চারজন মারা গেছেন। আজ রোববার এসব ঘটনা ঘটে।

মৃতরা হলেন দোয়ারাবাজারের পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের চান মিয়ার ছেলে জালাল উদ্দীন (৩৬), একই গ্রামের নুরুল হকের ছেলে জসিম উদ্দীন (৩৭), ছাতক উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের খুশিদ আলীর ছেলে সুন্দর আলী এবং জামালগঞ্জ উপজেলার কালাগোজা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে শরিফ মিয়া (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে জালাল উদ্দীন ও জসিম উদ্দিন হাওরে মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়। জামালগঞ্জ উপজেলার কালাগোজা গ্রামের পাশের হাওরে মাছ ধরতে গিয়ে ভোরে বজ্রপাতে মৃত্যু হয় শরিফ মিয়ার। আর ছাতক উপজেলার মল্লিকপুর গ্রামের পাশের হাওরে মাছ ধরতে গিয়ে সুন্দর আলীর মৃত্যু হয়।

দোয়ারাবাজার বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, ভোরে মাছ ধরতে গিয়ে জেলেদের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

কারাগারে মৃত্যুর ঝুঁকিতে বিএনপির নেতাকর্মীরা: রিজভী

তিন মাসে ১৪৩ রোহিঙ্গার হাতে বাংলাদেশের পাসপোর্ট, গ্রেপ্তার ২৩

বদলে যাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম !

মহাষষ্ঠীর অর্চনার মধ্যদিয়ে দুর্গোৎসব শুরু

যমুনা রেলসেতুর উদ্বোধন: উত্তরবঙ্গে ট্রেনযাত্রায় সময় বাঁচবে ৩০ মিনিটেরও বেশি

আর পচন নয়, সুস্থ-সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই: ড. ইউনূস

সিলেট সীমান্তে ১ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার

১২৫ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন