Wednesday , 23 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

আগামী বছরের শুরুতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন

প্রতিবেদক
Newsdesk
September 23, 2026 2:38 pm

অপরাধচিত্র রিপোর্ট:আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো আগামী ৬ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন আগামী ৬ জুনের মধ্যে শেষ করার পরিকল্পনার কথা জানিয়েছে। তবে নির্বাচন কবে শুরু হবে, সে বিষয়ে এখনো স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
তার মতে, রমজান, এসএসসি পরীক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষার সময় বিবেচনায় নিয়েই নির্বাচনের সময়সূচি নির্ধারণ করতে পারে ইসি। ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহারের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
প্রতিমন্ত্রী জানান, সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হতে পারে। সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন সময়সূচি চূড়ান্ত করতে পারে।
চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনগুলো শেষ করার বিষয়ে সরকারের প্রত্যাশা রয়েছে বলেও জানান তিনি। তবে নির্বাচন শুরুর সময় নির্ধারণ করবে নির্বাচন কমিশন।

নির্বাচন আয়োজনে প্রায় ৬ হাজার কোটি টাকা:

পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। এর মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি এবং উপজেলা নির্বাচনে প্রায় ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ের প্রাথমিক হিসাব করা হয়েছে।
পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে তুলনামূলক কম অর্থ প্রয়োজন হবে। সম্ভাব্য ব্যয়ের কাছাকাছি অর্থ দেওয়ার প্রস্তুতি সরকারের রয়েছে বলে জানান তিনি।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব নির্বাচনে পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের দিনক্ষণই এখনো চূড়ান্ত হয়নি। তাই এ বিষয়ে এখনই মন্তব্য করা কঠিন।
তিনি বলেন, এখনো তফসিল ঘোষণা হয়নি এবং আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীও হননি। ফলে প্রার্থীদের জন্য ঝুঁকি তৈরি হয়েছে কি না, তা বলার সময় এখনো আসেনি। নির্বাচন হলে তখন মানুষের প্রতিক্রিয়া বোঝা যাবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

প্রতারকচক্র হতে সতর্ক থাকুন: পুলিশ হেডকোয়ার্টার্স

ব্যয় বাড়ল ৪ গুণ: সাড়ে ১৬ হাজার কোটির প্রকল্পে কাঠগড়ায় আসিফ?

বিয়ে করলেন চিত্রনায়িকা পূর্ণিমা

বিয়ে করলেন চিত্রনায়িকা পূর্ণিমা

আল-আরাফাহ ব্যাংকে চাকরিচ্যুতদের হামলায় এইচআর হেডসহ আহত ১৫

তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইটেও ছিল ঝুঁকি, তদন্তে অনিয়মের তথ্য

শিক্ষার্থীকে গুলি: রিমান্ড শেষে কারাগারে ডা. রায়হান শরীফ

ইসলামী ব্যাংকের দুই পরিচালকসহ চারজনকে দুদকের জিজ্ঞাসাবাদ

১৭ বছর পর সচল আব্দুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব

ডিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন: ইফতেখারুজ্জামান

প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন