Monday , 23 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রামুতে ট্রেন দুর্ঘটনায় শেষ পর্যন্ত মারা গেলেন স্ত্রীও

প্রতিবেদক
Newsdesk
November 23, 2026 2:25 pm

জাফর আলম,কক্সবাজার ব্যুরো:

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় মো. রুবেলের স্ত্রী তানিয়া সুলতানাও মারা গেছেন। এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে। তারা সবাই একই পরিবারের সদস্য।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হন।

নিহতরা হলেন: কাইম্যার ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩০), তার বোন কাসফিয়া (২০), কাসফিয়ার ১৮ মাস বয়সি শিশুকন্যা এবং রুবেলের ছয় মাস বয়সি শিশুকন্যা মাশরুফা। সবশেষ মারা গেলেন রুবেলের স্ত্রী তানিয়া সুলতানা। নিহত পাঁচজনই একই পরিবারের সদস্য।

নিহতের স্বজনরা জানান, দুর্ঘটনার দিন তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের দিকে যাচ্ছিলেন। পথে কাটিরমাথা রেলক্রসিং এলাকায় ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই কাসফিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অন্যদের হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত তানিয়া সুলতানাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার সকালে তার মৃত্যু হয়।রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা তানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।রেলওয়ে পুলিশের কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ জানান, এ দুর্ঘটনায় ৫ জন প্রাণ হারিয়েছে।এদিকে স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলের রেলক্রসিংটি অরক্ষিত। সেখানে কোনো গেট বা গেটম্যান নেই। পাশাপাশি সড়কের দুই পাশে বড় বড় গাছ থাকায় ট্রেন আসার বিষয়টি সহজে দেখতে পান না চালকরা।

স্থানীয়দের মতে, রেলক্রসিংয়ে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা না হলে ভবিষ্যতেও এমন দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।একটি দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় এখনো বিরাজ করছে বেদনাদায়ক পরিবেশ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

দর্পণ বিসর্জন: মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

সার নিয়ে যতটা না সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

খালিদ মাহমুদের উত্তরার প্লটসহ ২৩ একর জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে তিন মামলার অনুমোদন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ৪

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

ক্লাসিফায়েড লোনের হার কমেছে, তথ্য গোপন করেছে সিপিডি : তথ্যমন্ত্রী

বিএনপি নেতা প্রিন্স ৩ দিনের রিমান্ডে

আমলযোগ্য অপরাধের ঘটনায় মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার