বৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দর্পণ বিসর্জন: মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক  :

দুর্গোৎসবের দশমী তিথিতে ‘দর্পণ বিসর্জন’ এর মাধ্যমে মণ্ডপে মণ্ডপে বইছে বিদায়ের সুর। হিন্দু ধর্মাবলম্বীরা দেবীকে বিদায় জানাচ্ছেন অশ্রুজলে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দশমীর বিহিত পূজার মধ্য দিয়ে দশমীর আনুষ্ঠানকতা শুরু হয়। পরে দর্পণে বিসর্জন ও ঘট বিসর্জন হয়। দুপুরে সিঁদুর খেলা ও অন্যান্য আনুষ্ঠানিকতা রয়েছে।

সুইটি রায় নামে একজন ভক্ত বলেন, ‘‘বিজয়া দশমীর দিনটি আমাদের কাছে একদিকে যেমন উৎসবের, অপরদিকে বেদনার। এবার পূজা ভালো কেটেছে। সবার জন্য মঙ্গল কামনা করেছি।’’

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান পুরোহিত ধর্মদাশ চট্টোপাধ্যায় জানান, “নবমীতে ‘পূর্ণপূজা’র পর দশমীতে দেবী ‘অপরাজিতা’ হন। মায়ের সঙ্গে যুদ্ধে মহিষাসুর নিপাতিত হয়েছেন, তার মৃত্যু হয়েছে এবং মায়ের বিজয় হয়েছে বলে আজ শুভ বিজয়া।”

ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‘বিজয়া দশমীতে বিকেল ৩টায় শোভাযাত্রা বের হবে। পরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি হবে এবারের শারদীয় দুর্গোৎসবের।’’

প্রসঙ্গত, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা গত ২৮ সেপ্টেম্বর রবিবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়। টানা পাঁচদিনের আনন্দ উৎসবের পর আজ বৃহষ্পতিবার বিজয়া দশমীর দিন দেবী বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। এবারের পূজায় কেবল ঢাকাতে গতবারের তুলনায় ৭টি বেড়ে মোট ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আর সারাদেশে মোট মণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি, যা গতবারের তুলনায় প্রায় হাজারখানেক বেশি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

তদন্ত ছাড়া কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না: পররাষ্ট্রমন্ত্রী

পটুয়াখালী-৩ আসনে কার্যক্রম চালাতে নুরকে সহযোগিতার নির্দেশ বিএনপির !

ওয়ান ইলেভেনের সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি: মির্জা আব্বাস

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত

জিম্মি জাহাজ উদ্ধারে শান্তিপূর্ণ আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ পাহাড়ে মানবপাচার চক্রের বন্দিশালার সন্ধান, ২৫ জনকে উদ্ধার :আটক ২

২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

চট্টগ্রামের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রাজশাহী

একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি

আ.লীগ কখনও স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছিল না: মঈন খান