Monday , 13 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

থাইল্যান্ডে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭

প্রতিবেদক
Newsdesk
July 13, 2026 12:10 pm

আন্তর্জাতিক ডেস্ক :

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। এতে ৬০ জন আহত হয়েছেন।

সোমবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এতে বলা হয়েছে, সোমবার (১৩ জুলাই) মধ্যরাতের পরপরই ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মীরা। সেখানে গিয়ে তারা দেখতে পান, আগুনে ঘেরা বারের সামনের দরজা দিয়ে প্রাণ বাঁচাতে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছেন ভেতরে থাকা লোকজন।

প্রতিবেদনে বলা হয়েছে, দমকলকর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, নিহতদের মধ্যে ৯ জন পুরুষ এবং ১৮ জন নারী। এ ছাড়া ৬০ জনের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বারটির ভেতর থেকে দাউদাউ করে আগুন বের হচ্ছে। আতঙ্কিত মানুষ দৌড়ে বেরিয়ে আসছেন। কেউ চিৎকার করছেন, কেউ হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন। অন্তত দুজনকে আগুনে পুড়তে দেখা যায়।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী চানভিরাকুল বলেন, বৈদ্যুতিক কাট-আউট সুইচে প্রথমে আগুন লাগে। এরপর খুব দ্রুত পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। বিস্ফোরণের মতো শব্দ হয় এবং ধোঁয়া ও আগুন থেকে বাঁচতে সবাই ছুটতে শুরু করেন।

তিনি বলেন, অনেকেই বের হতে না পেরে ভবনের পেছনের দিকে চলে যান এবং ধোঁয়া ও আগুন থেকে বাঁচতে টয়লেটে আশ্রয় নেয়ার চেষ্টা করেন। সেখান থেকেই বেশিরভাগ মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ