Sunday , 5 November 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

বিএনপি নেতা প্রিন্স ৩ দিনের রিমান্ডে

প্রতিবেদক
Newsdesk
November 5, 2023 5:58 pm


নিজস্ব প্রতিবেদক :

বিএনপির মহাসমাবেশের দিন পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙচুর ও পিস্তল ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন থানার উপ-পরিদর্শক ফরহাদ মাতুব্বর। এ সময় আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ রিমান্ডের বিরোধিতা করে জামিন চান। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে পিস্তল ছিনতাই ও পুলিশের মুক্তিযুদ্ধ যাদুঘর ভাঙচুরের অভিযোগে গত ২ নভেম্বর খিলক্ষেত থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন। মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৫ জনের নাম উল্লেখসহ ৩০০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৮ অক্টোবর বিকাল ৩টা ১০ মিনিটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের উসকানি ও প্রত্যক্ষ নির্দেশনায় এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা পলাতক আসামিরা পল্টন থানাধীন পুলিশ ক্যান্টিনে ভাঙচুর করে এবং পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরে ইটপাটকেল মেরে জাদুঘরের গ্লাস ভেঙে ক্ষতি সাধন করে। মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। চানমারী পুলিশ লাইন্সের ডিউটি পোস্টে অগ্নিসংযোগসহ ইটপাটকেল নিক্ষেপ করে। জানমালের নিরাপত্তা ও সরকারি সম্পত্তির রক্ষার্থে তাদের নিবৃত্ত করতে গেলে তিন দিক থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন পুলিশ আহত হন এবং এএসআই এরশাদুল হককে হত্যার উদ্দেশে এলোপাতাড়ি মারধর করে তার পিস্তল ও আট রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন ছিনিয়ে নিয়ে যায়।

এ মামলার উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এবিএম রাজ্জাক, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি খন্দকার এনামুল হক এনাম।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার

বিএনপির প্রায় ২ কোটি নেতাকর্মী ঘরছাড়া : রিজভী

সিলেটের ইতিহাসে চিনির সবচেয়ে বড় চালান জব্দ

ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ে নির্বাচন হবে, আশা ফখরুলের

এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগের চেয়ে স্বচ্ছ নির্বাচন হবে, মার্কিন রাষ্ট্রদূতকে সিইসি

আগের চেয়ে স্বচ্ছ নির্বাচন হবে, মার্কিন রাষ্ট্রদূতকে সিইসি

কুয়াকাটা সৈকতে বড় দুটি মৃত কচ্ছপ, গায়ে আঘাতের চিহ্ন

এই গোবিন্দ চন্দ্র প্রামানিকই গোলাম আজমকে ফুলের মালা দিয়েছে । রাজনীতিতে ধর্মের অপব্যাবহার করা হয়

এই গোবিন্দ চন্দ্র প্রামানিকই গোলাম আজমকে ফুলের মালা দিয়েছে । রাজনীতিতে ধর্মের অপব্যাবহার করা হয়

কর ব্যবস্থায় বড় বাধা দুর্নীতি: এনবিআর চেয়ারম্যান