Thursday , 20 November 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ডাকসুর সদস‍্য রাফিয়ার বাসায় অগ্নিসংযোগ-ককটেল বিস্ফোরণ

প্রতিবেদক
Newsdesk
November 20, 2025 11:03 pm

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এজন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ক্যাডারদের সন্দেহ করা হচ্ছে। ঘটনাটির পর ভুক্তভোগী পরিবারে আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (১৯ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

এসময় হামলাকারীরা বাসার গেটে ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর কেরোসিন ও পেট্রোলের মতো দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরির্দশন করেছে বলে জানিয়েছেন উম্মা উসওয়াতুন রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ।

তিনি বলেন, হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। খুব দ্রুত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

 

সর্বশেষ - জেলার খবর