Saturday , 12 February 2022 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

শাবিতে পুলিশি হামলার চার সপ্তাহ পর দুঃখ প্রকাশ করলেন উপাচার্য!

প্রতিবেদক
Newsdesk
February 12, 2022 9:49 am
শাবিতে পুলিশি হামলার চার সপ্তাহ পর দুঃখ প্রকাশ করলেন উপাচার্য!

নিশ্চিত করেছেন রেজিস্ট্রার, ফোন ধরছেন না ভিসি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনার ২৭ দিন পর দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে হামলার ঘটনায় আহতদের প্রতি সমবেদনা জানিয়ে উপাচার্য দুঃখ প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন  এ তথ্য নিশ্চিত করেছেন। তবে উপাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ফোন রিসিভ করেননি। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ যারা আহত হয়েছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি।’ 

তাতে আরো বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে গভীর দুঃখ প্রকাশ করছি। উক্ত ঘটনার ধারাবাহিকতায় সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে উঠতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী যারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’ 

প্রেস বিজ্ঞপ্তিতে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা দ্রুত ফিরিয়ে আনতে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে শিক্ষা উপমন্ত্রীসহ সরকারের সব স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ সিলেটের সুশীল সমাজের সবাইকে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিরসনে মিডিয়া কর্মীদের যারা দায়িত্বশীল ভূমিকা রেখেছেন, তাদের প্রতিও ধন্যবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে  আরো বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের সুন্দর ও স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার জন্য আমি বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানটিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করা সম্ভব হবে।’

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় মানবপাচার, দম্পতি গ্রেপ্তার

নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

১৯২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণ করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নাঙ্গলকোটে বলৎকারের মাধ্যমে শিশুকে হত্যার অভিযোগ : আটক-১

ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোণা ধর্ষণের ঘটনায় হেলাল নামে এক ব্যাক্তি যাবজ্জীবন

আনারের মৃত্যুর রহস্য উদঘাটনে দুই দেশ একযোগে কাজ করছে: পররাষ্ট্রমন্ত্রী

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু : আক্রান্ত ৭৭৩

দেশকে এগিয়ে নিতে হলে অগ্রাধিকারগুলো চিহ্নিত করতে হবে: রিজওয়ানা

আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে : মঈন খান