Tuesday , 18 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

কালীগঞ্জে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক অবরুদ্ধ, পরে গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
August 18, 2026 8:54 pm

ঝিনাইদহ প্রতিনিধি : 

ঝিনাইদহের কালীগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের ওয়াশরুমে ডেকে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগে ৩ ঘণ্টা অবরুদ্ধের পর শাহ আলম নামে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ওই শিক্ষক উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে গেলে বিষয়টি জানতে পেরে স্থানীয় বিক্ষুব্ধ গ্রামবাসী তাকে মারধর করে বিদ্যালয়ের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলা শিক্ষা কর্মকর্তা ও কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যান। তারা বিক্ষুব্ধ গ্রামবাসীদের শান্ত করে বিকাল ৪টার দিকে অভিযুক্ত শিক্ষক শাহ আলমকে আটক করেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, সোমবার (১৭ আগস্ট) বিদ্যালয়ে ক্লাস চলাকালে অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে চিরকুট লিখে বিদ্যালয়ের ওয়াশরুমে যেতে বলেন। এরপর ছাত্রী ওয়াশরুমে গেলে শিক্ষক তার সঙ্গে যৌন নিপীড়নমূলক আচরণ করেন। পরে ওই ছাত্রী কৌশলে সেখান থেকে বের হয়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

মঙ্গলবার সকালে শিক্ষক শাহ আলম বিদ্যালয়ে গেলে বিষয়টি জানাজানি হয়। এতে স্থানীয় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ে এসে তাকে মারধর ও ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।

বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিয়ার আলী জানান, ভুক্তভোগী ছাত্রীর কাছ থেকে তিনি বিষয়টি জানতে পেরেছেন, অভিযুক্ত শিক্ষক তাকে প্রায়ই টাকা দিতেন। তবে সোমবারের ঘটনার বিষয়ে ওই ছাত্রী বিদ্যালয়ের অন্য কোনো শিক্ষককে না জানিয়ে বাড়ি চলে যায়। মঙ্গলবার সকালে শিক্ষক শাহ আলম বিদ্যালয়ে এলে স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে তিনি বিদ্যালয়ে যান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে বিষয়টি জানান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, স্থানীয়দের অবরোধ থেকে শিক্ষক শাহ আলমকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে এজাহার দিয়েছেন। এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে বুধবার আদালতে পাঠানো হবে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন করতে আর বাধা নেই মাহমুদুর রহমান মান্নার

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

সাংবাদিক আবুল কাশেমের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে চকরিয়ায় মানববন্ধন

অনিয়মের অভিযোগে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

ক্ষমতায় গেলে সব গুম-খুনের বিচার হবে: তারেক রহমান

গ্রেপ্তারের পরের দিনই চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

তপশিল পেছানোর সুযোগ আছে: ইসি আনিছুর রহমান

নিজেদের ত্রাণকর্মী হত্যার তদন্ত চায় জাতিসংঘ

বান্দরবানে নদীতে ফুল ভাসিয়ে বিষু ও বিজু উৎসব শুরু

রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে কাউকে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল

Share via
Copy link