Wednesday , 14 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

প্রতিবেদক
Newsdesk
October 14, 2026 5:14 pm

স্পোর্টস ডেস্ক :

স্পেন ও অ্যান্ডোরায় ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেয়েছে ভিডিও সম্প্রচারমাধ্যম নেটফ্লিক্স। প্রথমবারের মতো পুরুষদের ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করতে যাচ্ছে গ্রাহকভিত্তিক এই মাধ্যম।

এক বিবৃতিতে নেটফ্লিক্স জানিয়েছে, ‘বিশ্বের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতার ১০৪টি ম্যাচই সরাসরি দেখানো হবে।’

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ২০৩০ বিশ্বকাপের আয়োজক হবে পর্তুগাল ও মরক্কোর সঙ্গে। প্রতিযোগিতাটির শতবর্ষ পূর্তি উপলক্ষে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতেও কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক এই সম্প্রচারমাধ্যম জানিয়েছে, স্পেনে প্রতিদিনের খেলার সূচি থেকে একটি ম্যাচ বিনা মূল্যে দেখার সুযোগ থাকবে।

নেটফ্লিক্স আরও জানিয়েছে, স্পেনের সব ম্যাচ এবং বিশ্বকাপের ফাইনাল প্রচলিত অবাণিজ্যিক সম্প্রচারমাধ্যমেও দেখানো হবে।

এর আগে যুক্তরাজ্যে সরাসরি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা সম্প্রচার করেছে নেটফ্লিক্স। এর মধ্যে রয়েছে ডব্লিউডব্লিউই কুস্তি, যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল লিগের ম্যাচ ও মুষ্টিযুদ্ধ। আগামী ডিসেম্বরে টাইসন ফিউরি ও অ্যান্থনি জোশুয়ার মধ্যকার ব্রিটিশ দুই হেভিওয়েট মুষ্টিযোদ্ধার লড়াইও সরাসরি সম্প্রচার করবে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া ২০২৭ ও ২০৩১ সালের নারী ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্বও রয়েছে নেটফ্লিক্সের হাতে। ওই দুই আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও কানাডায়।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৫ মুসল্লির মৃত্যু

নির্বাচন ঘিরে বাংলাদেশে গ্রেফতার-সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ

ট্যাক্স বাড়িয়ে সিগারেটের ব্যবহার কমানোর ধারণা ব্যর্থ হয়েছে: প্রেস সচিব

দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও একজনের সাক্ষ্য গ্রহণ

সাদপন্থিদের নিষিদ্ধের দাবি জোবায়েরপন্থিদের

‘সম্পাদক ও মালিকরাই ওয়েজ বোর্ডের বিরোধিতা করেন’

আইএমএফর কঠিন শর্ত মেনে নেব না : ওবায়দুল কাদের

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু