Wednesday , 23 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রেকর্ড শূন্যপদে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি আসছে

প্রতিবেদক
Newsdesk
October 23, 2024 7:24 pm


নিজস্ব প্রতিবেদক :

রেকর্ড শূন্যপদে নিয়োগ দিয়ে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামী মাসেই (নভেম্বর) এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র।

প্রস্তুতির অংশ হিসেবে এ বিসিএসে কত শূন্যপদে বিজ্ঞপ্তি দেওয়া হবে, তা জানতে চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল পিএসসি। মন্ত্রণালয় পিএসসির সেই চিঠির জবাবে বুধবার (২৩ অক্টোবর) চাহিদাপত্র পাঠিয়েছে। তাতে ৪৭তম বিসিএসে মোট ৩ হাজার ৪৬০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে প্রবেশের পদে নিয়োগের জন্য বলা হয়েছে চিঠিতে।

পিএসসির তথ্যানুযায়ী- এবারের শূন্যপদের সংখ্যাটি বিগত ১০টি বিসিএসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ৪৬তম বিসিএসে ৩ হাজার ১০০ পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি, যা এ বিগত ১০ বিসিএসের মধ্যে সর্বোচ্চ ছিল। সেই রেকর্ডও এবার ছাড়িয়ে গেলো।

তার আগে ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯টি, ৪৪তম বিসিএসে ১ হাজার ৭১০টি, ৪৩তম বিসিএসে ১ হাজার ৮১৪, ৪১তম বিসিএসে ২ হাজার ৫২০, ৪০তম বিসিএসে ১ হাজার ৯২৯, ৩৮তম বিসিএসে ২ হাজার ২৪, ৩৭তম বিসিএসে ১ হাজার ২২৬, ৩৬তম বিসিএসে ২ হাজার ১৮০টি, ৩৫তম বিসিএসে ১ হাজার ৮০৩টি এবং ৩৪তম বিসিএসে ২ হাজার ১৫৯টি।

তবে ৩৯তম বিশেষ বিসিএসে প্রায় ৫ হাজার চিকিৎসক নিয়োগ করা হয়েছিল। পিএসসি সূত্র জানিয়েছে, সাধারণ বিসিএসের সঙ্গে সেটিকে তুলনা করা হয় না।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুর-২ আসনে নৌকা প্রতীক পেলেন জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ৪

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ৩ জুন, আবেদন ফি ১০০০ টাকা

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ৩ জুন, আবেদন ফি ১০০০ টাকা

টুর্নামেন্টের সব পুরস্কারই জিতল বাংলাদেশ

টুর্নামেন্টের সব পুরস্কারই জিতল বাংলাদেশ

অপহরণের ৪ ঘণ্টা পর চকরিয়ায় ছাত্রদল নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

সংস্কার শেষ করে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিন: অন্তর্বর্তী সরকারকে রিজভী

খালেদা জিয়ার মৃত্যুতে গুলশান কার্যালয়ে খোলা হয়েছে শোক বই

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৭

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ১৩২ বছরের রেকর্ড ভাঙলেন ডোনাল্ড ট্রাম্প