Monday , 18 December 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পিরোজপুর-২ আসনে নৌকা প্রতীক পেলেন জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু

প্রতিবেদক
Newsdesk
December 18, 2023 6:40 pm


পিরোজপুর প্রতিনিধি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে নৌকা প্রতীক পেয়েছেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। সোমবার (১৮ ডিসেম্বর) বেলা আড়াইটায় পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহেদুর রহমান প্রতীক বরাদ্দের এই ঘোষণা দেন।

এ সময় পিরোজপুরের ৩টি আসনের সংসদ সদস্য পদ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এর আগের দিন রোববার পিরোজপুর-২-এর রিটার্নিং কর্মকর্তা বরাবর পাঠানো এক চিঠিতে আনোয়ার হোসেন মঞ্জুকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য চিঠি দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

চিঠিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের আর্টিকেল-১৬(২) এবং ১৬(৩) প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচনি এলাকা-১২৮ পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কানাই লাল বিশ্বাসের পরিবর্তে আনোয়ার হোসেনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। তাই আনোয়ার হোসেনকে জাতীয় সংসদ নির্বাচনি এলাকা-১২৮ পিরোজপুর-২ আসনে নৌকা প্রতীক বরাদ্দ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।

উল্লেখ্য, আনোয়ার হোসেন মঞ্জু একাদশ সংসদ নির্বাচনে নিজ দল জেপির প্রতীক সাইকেল নিয়ে ভোটের মাঠে লড়লেও এবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

সর্বশেষ - জেলার খবর